নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ- আর মাত্র কয়েকদিন বাদেই বারাসাত লোকসভা কেন্দ্রের অধীন এই এলাকায় সপ্তম দফার নির্বাচন । এরই মধ্যে বিজেপি কর্মী বাড়ির পেছনে তিনটি তাজা বোমা ঘিরে চাঞ্চল্য এলাকায় । হাবরার কুমড়া পঞ্চায়েতে পাড়ুইপাড়া এলাকার ঘটনা ।জানাগিয়েছে ইন্দ্রজিৎ পারুই নামের ওই বিজেপি কর্মী বাড়ির পেছনে আজ সন্ধ্যে নাগাদ একটি ব্যাগে তিনটি বোমা পড়ে থাকতে দেখে তার পরিবারের লোকেরা । এরপর ওই বোমা ঘিরে আতঙ্ক তৈরি হয় এলাকায় । খবর দেওয়া হচ্ছে হাবরা থানার পুলিশে । ইন্দ্রজিতের দাবি আতঙ্কের পরিবেশ তৈরি করা এবং তাকে বদনাম করার জন্যই এই কাজ করেছে তৃণমূল । ইন্দ্রজিতের আরো অভিযোগ দিন কয়েক আগে এলাকার কয়েকজন তৃণমূল কর্মী তাকে বিজেপি করার জন্য পুলিশ দিয়ে শায়েস্তা করার হুমকি দিয়ে যায় ।
from বাংলা খবর http://bit.ly/2LBAYZb

No comments