পর্দায় তারকাদের অভিনয় দেখে মনে হয়, তারা কতই না নিখুঁত। কিন্তু বাস্তবের তারা কিন্তু শতভাগ নিখুঁত নন। তাদেরও রয়েছে অজানা অধ্যায়। রয়েছে অদ্ভুত আর মজার কিছু অভিজ্ঞতা। বলিউডের অন্যতম আলোচিত সেলিব্রেটি শো করণ জোহরের ‘কফি উইথ করণ’। এই শো-তেই কয়েকজনের এমন অভিজ্ঞতা নিজের মুখেই স্বীকার করেছেন তারকারা। যা এর আগে কেউ জানতো না।
সেইসব স্বীকারোক্তিতেই জানা যায়, দীপিকা পাডুকোন 'শুচিবায়ু' রোগে আক্রান্ত কিংবা 'বেশরম' করে সত্যিই শরম পেয়েছেন রনবীর কাপুর! দীপিকা পাডুকোন নিজেই জানান, তিনি অবসেশিভ কম্পালসিভ ডিজঅর্ডার’এ ভুগছেন।
কফি উইথ করণে রনবীর কাপুর জানান, অন্য সবাই যা-ই মন্তব্য করুন না কেন ‘বেশরম’ সিনেমার জন্য আমার আলাদা ভালো লাগা কাজ করে। যদিও এই তারকা পরবর্তী সময়ে এই সিনেমাটির জন্য ভক্ত শ্রোতাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
কারিনা কাপুর তো স্বীকারোক্তি দিয়ে বলেছেন, তিনি নাকি আজও তার নখ কামড়ানোর বদ অভ্যাসটি দূর করতে পারেননি।
ওদিকে প্রিয়াঙ্কা চোপড়া স্বীকারোক্তিমূলক সেশনে জানান, তিনি ভেজিটেবল একদমই পছন্দ করেন না এবং এই অভিনেত্রী একেবারেই শাকসবজি খান না। সব থেকে মজার ব্যাপার হলো শহিদ কাপুরের সাথে সম্পর্ক বিচ্ছেদের অনেকগুলো কারণের মধ্যে শহিদের সবজিভোজী হওয়াটাও নাকি অন্যতম কারণ।
আলিয়া ভাট নিজের মুখেই জানান, অন্ধকারকে ভয় পান তিনি। এমনকি রাতেও বাতি জ্বালিয়ে ঘুমান এই অভিনেত্রী। এছাড়া উচ্চতা ভীতিও রয়েছে আলিয়ার। একারণে তিনি নাকি একান্ত বিপদে না পড়লে বিমানে ভ্রমণ করেন না।
ধূমপান করা একেবারেই ছেড়ে দিয়েছিলেন আমির। কিন্তু ‘ধুম থ্রি’ সিনেমার কাজের চাপ তাকে বাধ্য করেছিল ধূমপান করতে। অামির সবসময়ই পারফেক্ট কাজ পছন্দ করেন। তাই এই সিনেমার বেশ কিছু জটিল দৃশ্যের কাজ করার সময় আবারও ধূমপান করেছিলেন তিনি। তবে পরে আবারও ছেড়ে দিয়েছেন তা।
ওদিকে, কিরান রাও, বলিউডের মি. পারফেক্টশনিস্টের স্ত্রী নাকি মজাই করতে পারেন না । এবং এর জন্য তাকে অনেক ভোগান্তিতেই পড়তে হয়।
ইমরান হাশমি স্বীকার করেন, তিনি নিজেকে নিয়ে থাকতেই বেশি সাচ্ছন্দ বোধ করেন। চোখের সামনে আয়নাটি পেয়ে গেলে তো কথাই নেই, নিজের চেহারাটি দেখতে কখনই ভুলে যান না এই তারকা। সেটা গাড়ির আয়নাই হোক আর ক্যামেরার লেন্সেই হোক। চুলগুলোতে হাত বুলিয়ে ঠিকঠাক করে নেন। বলিউডের নায়িকাদের থেকে কোনো অংশে কম যান না এই তারকা।
from Daily Bangla http://bit.ly/2W3bEzT

No comments