রাজনীতির আকাশে চলচ্চিত্র তারকারা কতটা উদীয়মান হল? - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজনীতির আকাশে চলচ্চিত্র তারকারা কতটা উদীয়মান হল?

লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়ে গেছে। ২০১৯ লোকসভা নির্বাচনে বহু তারকা রাজনীতিতে আত্মপ্রকাশ করেছিলেন, অনেকে আগেই করেছিলেন। অনেক তারকার অংশগ্রহন মোদীর ক্ষমতায় ফিরে আসাকে প্রভাবিত করেছেন, অনেকেই তা করতে ব্যর্থ হয়েছেন। দেখে নেব…


লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়ে গেছে। ২০১৯ লোকসভা নির্বাচনে বহু তারকা রাজনীতিতে আত্মপ্রকাশ করেছিলেন, অনেকে আগেই করেছিলেন। অনেক তারকার অংশগ্রহন মোদীর ক্ষমতায় ফিরে আসাকে প্রভাবিত করেছেন, অনেকেই তা করতে ব্যর্থ হয়েছেন। দেখে নেব এবারের লোকসভা নির্বাচনে এমন কিছু তারকাকে যারা রাজনীতির আকাশ থেকে খসে পড়লেন, নিজের অভিনয় জীবনের ক্যারিসমায় আলোকিত করতে পারলেন না রাজনীতির আকাশ।

জয় প্রদা -
রামপুর থেকে বিজেপির  হয়ে দাঁড়িয়ে ছিলেন বিজেপি প্রার্থী জয়প্রদা। জয়প্রদা সমাজবাদী পার্টির নেতা আজম খানের কাছে ১,০৯,৯৯৭ ভোটে পরাজিত হন।

নিরুহা -
উত্তর প্রদেশ আজমগড় লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন ভোজপুরী সুপারস্টার দীনেশ লাল যাদব। নিরুহা প্রায় ২,৫৯,৮৭৪ ভোটে পরাজিত হন। নিরুহাও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের কাছে পরাজয় স্বীকার করেন।


রাজ বব্বর -
ফতেপুর সিক্রি-র কংগ্রেস প্রার্থী রাজ বব্বর ওরে ৪,৯৫,০৬৫ ভোটে পরাজয় স্বীকার করেন।


পুনম সিনহা -
শত্রুঘ্ন সিনহা-র স্ত্রী পুনম সিনহা সমাজবাদী পার্টির হয়ে লখনৌ লোকসভা কেন্দ্রে হোম মিনিস্টার রাজনাথ সিংয়ের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। পুনম , রাজনাথ সিংয়ের কাছে প্রায় ৩,৪৭,৩০২ ভোটে পরাজয় স্বীকার করেন।

প্রকাশ রাজ -
অভিনেতা প্রকাশ রাজ কর্ণাটকের ব্যাঙ্গালোর থেকে একজন স্বাধীন প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তিনিও পরাজয় স্বীকার করেন বিজেপি প্রার্থী পিসি মোহনের কাছে, ৬০২৮৫৩ ভোটে পরাজয় স্বীকার করেন।

উর্মিলা -
বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার প্রথমবার কংগ্রেসের টিকিট মহারাষ্ট্রের উত্তর মুম্বাই কেন্দ্রে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তিনি বিজেপি প্রার্থী গোপাল শেট্টির কাছে ৪,৬৫,২৪৭ ভোটে পরাজয় স্বীকার করেন।

মুনমুন সেন -
তৃণমূল প্রার্থী মুনমুন সেন, পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র কাছে ১,৯৭,৬৩৭ ভোটে পরাজয় স্বীকার করেছেন।


from Daily Bangla http://bit.ly/2JGIksE

No comments