আপনি কি খুব ঘন ঘন চেক করেন ফোন? ফোন, মেসেজ, হোয়াটসঅ্যাপ, নোটিফিকেশন কিছু না এলেও অজান্তেই অভ্যাসবশত হাত চলে যায় ফোনের দিকে? কেন এমনটা হয় বলুন তো? এই নিয়েই গবেষণা চালিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির সাইকোলজিস্ট হেনরি উইলমার ও জেসন চেইন। যেখানে উঠে এসেছে কেন কেউ কেউ ফোন ও প্রযুক্তির প্রতি অতিরিক্ত নেশাগ্রস্ত।
মোট ৯১ জন পড়ুয়ার উপর এই নিয়ে সমীক্ষা চালিয়েছিলেন হেনরি ও জেসন। সোশ্যাল মিডিয়া পোস্ট করতে বা আপডেট দিতে তাঁরা কতটা সময় ফোনের পিছনে ব্যয় করনে, আর কতটা সময় শুধুই ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি ব্যয় করেন তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল এই পড়ুয়াদের। সেই সঙ্গেই তাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল তারা বিপুল অঙ্কের অর্থ একেবারে পেতে চান নাকি ধীরে ধীরে কিছুটা সময় ধরে অল্প অল্প করে পেতে চান। দেখা গিয়েছে যারা ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত তাদের ধৈর্য অন্যদের থেকে কম।
from Daily Bangla http://bit.ly/2UPKpna

No comments