সৌন্দর্য্য নয়, আকর্ষণীয় ব্যক্তিত্বে থাকা চাই এই গুণগুলো - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৌন্দর্য্য নয়, আকর্ষণীয় ব্যক্তিত্বে থাকা চাই এই গুণগুলো

আকর্ষণের জন্য কি বাহ্যিক সৌন্দর্য্য একান্তই জরুরী? আমাদের সমাজে এই ধারণা বহুল প্রচলিত যে, দেহাবয়ব আর গায়ের রং যার ভাল সেই নজর কাড়ে সবার। আসলে চোখের দেখার এই 'ভাল' এর কোন নির্দিষ্ট সংজ্ঞা নেই। এক সময়ে যা সুন্দর বলে সর্বজন…



আকর্ষণের জন্য কি বাহ্যিক সৌন্দর্য্য একান্তই জরুরী? আমাদের সমাজে এই ধারণা বহুল প্রচলিত যে, দেহাবয়ব আর গায়ের রং যার ভাল সেই নজর কাড়ে সবার। আসলে চোখের দেখার এই 'ভাল' এর কোন নির্দিষ্ট সংজ্ঞা নেই। এক সময়ে যা সুন্দর বলে সর্বজন স্বীকৃত তা-ই আবার অন্য সময়ে 'ব্যাক ডেটেড'। বাহ্যিক এই সৌন্দর্য্যের বাইরেও মানুষের আছে অভ্যন্তরীন সৌন্দর্য্য ধারণের ক্ষমতা। সেই সৌন্দর্য্য কালে কালে একই ভাবে আকর্ষণ করে সব সমাজের সব ধরণের মানুষকে।

আসুন জেনে নিই ব্যক্তিত্বের সেই অপ্রতিদ্বন্দ্বী দিকগুলো-

চৌকশ মস্তিষ্ক

যেসব মানুষ বুদ্ধিমান তারা তাদের বুদ্ধিদীপ্ত পদচারণায় সহজেই জয় করে নেয় মানুষের মন।তাদের সমস্যা বিশ্লেষনের ধরন, সমাধানের ক্ষমতা, স্থিরতা সব কিছুই আকর্ষন করে মানুষকে। হাজারো রূপে অনন্য মানুষদের ভীড়ে তারা সবসময়ই থাকেন আলাদা, আকর্ষণীয়।

স্থির লক্ষ্য

স্থির লক্ষ্য আছে এমন মানুষেরা সবসময়ই অন্যের আইডল বা আদর্শ হয়ে ওঠেন। দেখতে তারা যেমনই হন না কেন নিজের ভবিষ্যৎ সম্পর্কে তাদের স্বচ্ছ দৃষ্টি এবং দূরদর্শিতা নজর কাড়ে সবার।

আত্মবিশ্বাস

সব গুণ লুকানো যায়, আত্মবিশ্বাস লুকানো যায় না। আত্মবিশ্বাসী মানুষ কর্মোদ্যোমী হন। তারা ১০ টা কাজ করেন,সাহসের সাথে করেন, ভুল হলে মেনে নেন এবং ভুল সংশোধন করে আবার করেন। ভয় পেয়ে পিছিয়ে থাকেন না। এমন ব্যাক্তিত্বের মানুষের সৌন্দর্য্যের কি প্রয়োজন?

সেন্স অব হিউমার

গ্রুপের মধ্যে আড্ডাবাজ, হাসি-ঠাট্টা করা মানুষটি কিন্তু সবসময় সবার মন কাড়ে। সবার মাঝে তার স্থান থাকে আলাদা। কোন দিন আড্ডায় অনুপস্থিত থাকলে যেন জমতেই চায় না।এই মানুষটি রসিকতা করেন এবং বোঝেন। জনপ্রিয়তার জন্য বাহ্যিক সৌন্দর্য্যের তার কোন প্রয়োজন নেই।

সততা

সৎ, একনিষ্ঠ মানুষেরা তাদের এই অমূল্য গুণের কারণে শ্রদ্ধেয় হয়ে ওঠেন অচিরেই। তার সাথে যদি যোগ হয় বুদ্ধি আর আত্মবিশ্বাস তাহলে কি না করতে পারেন তিনি? এই ধরণের ব্যক্তিত্ব মানুষের মনে অজান্তেই জায়গা করে নেয়, বিশ্বাসী করে দাঁড় করায়। সৎ ব্যাক্তির সমাজের প্রচলিত চিন্তামত অপরূপ সৌন্দয্যের অধিকারী হওয়ার প্রয়োজন পড়ে না।


from Daily Bangla http://bit.ly/30k1E3I

No comments