অনেক ক্ষেত্রেই সবাই সবার থেকে আলাদা। একজন ব্যক্তি কোন পরিবেশে বেড়ে উঠছে, তার পারিপার্শ্বিক লোকজন কেমন, এমনই অনেক কারণের ওপর নির্ভর করে তার চরিত্র। তবে এটি সম্পূর্ণভাবে মানসিক ব্যাপার যে, আপনি কোন পরিবেশ ও কীভাবে গড়ে উঠবেন।
মনস্তত্ত্ববিদদের ব্যাখ্যা অনুয়ায়ী, ছেলে ও মেয়ের ব্রেনের কাজের ওপরেই মানসিক এই বিভেদ ঘটে। ‘সাইকোলজি টুডে’ নামে এক মেডিক্যাল ওয়েবসাইট বলছে, নারী-পুরুষের মধ্যে ঠিক ঠিক ১০টি মানসিক পার্থক্য রয়েছে—
১. পুরুষদের ব্রেন স্বাভাবিকভাবেই অঙ্ক কষতে পছন্দ করে। আর নারীরা পছন্দ করেন ভাষা।
২. মেয়েরা ঝগড়া করলেও সচরাচর মারামারি করে না। কিন্তু পুরুষদের ক্ষেত্রে প্রাধান্য পায় সেটাই।
৩. কোনো সিদ্ধান্ত নিতে গেলে আবেগকে প্রাধান্য দেয় না পুরুষ। কিন্তু নারীরা আনুষঙ্গিক অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নেয়।
৪. মজার কিছু হলে পুরুষরা হাসেন। কিন্তু নারীরা হাসেন তখন, যখন তারা মনে করেন হাসবেন!
৫. পুরুষদের কাছে তাদের গাড়ি অত্যন্ত প্রিয়। তাই তা পরিষ্কার রাখতে পছন্দ করে। কিন্তু নারীরা মনে করে গাড়ি পরিষ্কার করা আর জুতোর তলা পরিষ্কার একই ব্যাপার।
৬. আবেগজড়িত ঘটনার কথা পুরুষদের তুলনায় বেশি মনে করে মহিলারা।
৭. জীবনে স্ট্রেস বাড়লে পুরুষদের শারীরিক চাহিদা বাড়ে। যা একেবারেই উল্টো মেয়েদের ক্ষেত্রে।
৮. মানুষ বিচার করার ক্ষমতা পুরুষদের তুলনায় অনেকটাই বেশি হয় মেয়েদের।
৯. একজন মহিলার প্রতি আকৃষ্ট হওয়ার প্রথম কারণ তার সৌন্দর্য। কিন্তু পুরুষের ক্ষেত্রে তা অনেকটা ভিন্ন।
১০. সমস্যার কথা সাধারণত কারো সঙ্গে আলোচনা না করেই মেটানোর চেষ্টা করে ছেলেরা। কিন্তু মেয়েরা তা আলোচনা না করতে পারলে বেশি সমস্যায় পড়ে।
from Daily Bangla http://bit.ly/2YIIqmT

No comments