সময়ের সেরা ট্রল এটা হতেই পারে ক্রিকেট ছেড়ে সিনেমায় নাম লেখাচ্ছেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি। চলমান আইপিএলে তার অধিনায়কত্বের সমালোচনায় সারা বিশ্ব।
কেউ কেউ তো তাকে অবসরে পাঠানোর পরামর্শও দিচ্ছেন। নিজের ফর্ম ঠিক থাকলেও দলকে জেতাতে পারছেন না কিছুতেই। কোথায় যেন কীসের ঘাটতি! যার ফলে বারবার জয়ের বন্দরে নোঙর করেও শেষ হাসিটা হাসতে পারে না তার দল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু।
এসবের ভিড়েই নতুন খবর, বলিউডের নিউ সেনসেশন সারা আলি খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। তবে কোনো সিনেমার জন্য নয়। তাদের দেখা যাবে একটি বিজ্ঞাপনে।
এমনই খবর ভারতীয় গণমাধ্যমে। আর এই খবর চেপে অনেক সংবাদপত্র বিরাটকে খোঁচাও দিলেন ভালো অধিনায়ক না হলেও জুতোর বিজ্ঞাপনে ভালো অভিনেতা হবেন তিনি। এর আগেও বিভিন্ন বিজ্ঞাপনে সাফল্য পেয়েছে ভারতীয় ক্রিকেটের এই সুপারস্টার।
জানা গেছে, জনপ্রিয় একটি জুতা তৈরি সংস্থার বিজ্ঞাপনে এক সঙ্গে দেখা যাবে বিরাট ও সারাকে। এই জুতার বিজ্ঞাপনে এতদিন বলিউড নায়িকা দিশা পটানিকে দেখতেন দর্শক। তারই বদলে এবার থেকে দেখবেন এই দুই তারকাকে।
সূত্রের খবর, দিশার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এমন একজনের দরকার ছিল, যার ফিটনেসের কাহিনি বাকিদের প্রেরণা যোগাবে। আর সেজন্য প্রতিষ্ঠানটি সারাকেই বেছে নিলো।
সারারও এই ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে কোনও আপত্তি নেই। আর বিরাটকে সঙ্গে পেয়ে আগ্রহটা যেন একটু বেশিই তার।
from Daily Bangla http://bit.ly/2Jg6FFw

No comments