ঐশ্বরিয়া-অভিষেকের ছাড়াছাড়ি! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঐশ্বরিয়া-অভিষেকের ছাড়াছাড়ি!

হঠাৎ করেই গুঞ্জন শুরু হয়েছে, অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চনের নাকি ডিভোর্স হতে চলেছে। তবে ঝমেলার সূত্রপাত অভিষেকের সঙ্গে নয়। সমস্যার শুরু নাকি শাশুড়ি ও বৌমাতে।

এর আগেও অনেকদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল শাশুড়ি জয়া বচ্চনের …





হঠাৎ করেই গুঞ্জন শুরু হয়েছে, অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চনের নাকি ডিভোর্স হতে চলেছে। তবে ঝমেলার সূত্রপাত অভিষেকের সঙ্গে নয়। সমস্যার শুরু নাকি শাশুড়ি ও বৌমাতে।

এর আগেও অনেকদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে তেমন সমঝোতা নেই অভিষেক-জায়ার। এও শোনা গিয়েছিল যে, অভিষেক–আরাধ্যাকে নিয়ে অন্য বাড়িতে চলে যাবেন ঐশ্বর্য। হয়তো বিভিন্ন অনুষ্ঠানে বা ভোট দিতে এসে একসঙ্গে সুখী পরিবারের ছবি তুলেছেন বচ্চন পরিবারের সদস্যরা। কিন্তু সবকিছু ঠিক ছিল না বলিউডের অন্যতম জনপ্রিয় এ পরিবারের মধ্যে।

জয়া নাকি কথায় কথায় ঐশ্বর্যাকে শুধু তাঁদের পরিবারের ঐতিহ্যের কথা বলেন। বিয়ের সাত বছর পর এই একই কথা শুনতে শুনতে ক্লান্ত অ্যাশ। এছাড়া অমিতাভ জায়া নাকি অতিরিক্ত সব বিষয়ে নাক গলান। জয়া বচ্চনের এই স্বভাবে হাঁফিয়ে গেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

ওদিকে, বচ্চন পরিবারের ভক্তরা কিন্তু ভাবছেন অন্য কথা। এই সমস্যার যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হয়ে যাক- এমনটাই আশা করছেন তারা।


from Daily Bangla http://bit.ly/2Qtbigc

No comments