বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে কড়া ভাষায় হুঁশিয়ারি বিজেপি সভাপতি অমিত শাহ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে কড়া ভাষায় হুঁশিয়ারি বিজেপি সভাপতি অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ- বাংলায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ । নাম না করে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন তিনি। জয়নগরের ক্যানিং এর নতুন বাস স্ট্যা…




নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ- বাংলায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ । নাম না করে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন তিনি। জয়নগরের ক্যানিং এর নতুন বাস স্ট্যান্ডের এদিন সভা করতে আসেন অমিত শাহ। সেখান থেকেই মূলত চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং আওয়াজ তোলেন জয় শ্রীরাম । তিনি বলেন যদি ক্ষমতা থাকে তো আমাকে এখান থেকে গ্রেপ্তার করুক তৃণমূলের সরকার । অমিত শাহ সভায় বলেন বাংলায় জয় শ্রীরাম বললে গ্রেপ্তার করা হচ্ছে আমি জয় শ্রীরাম স্লোগান দিলাম ক্ষমতায় থাকলে আমাকে গ্রেফতার করুন আমি কলকাতায় আসছি । বাড়ি পুড়ে সভা বাতিল হওয়ার পর এ দিনে নির্ধারিত সময়ের পরেই শুরু হয় ক্যানিংয়ের সভা । মূলত তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দেন। অমিত শাহের সভা বাতিল প্রসঙ্গে তিনি বলেন সভার অনুমতি দিন, কথা বলতে না দিন তাতে কিছু হবে না কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে । নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কাঠগড়ায় তোলেন অমিত শাহ তিনি বলেন এখানে সিন্ডিকেট ট্যাক্স দিতে হয় । কোন কাজ করতে গেলে এখানে ভাতিজা ট্যাক্স দিতে হয় আপনারা কি ভাতিজা ভাতিজা ট্যাক্স দিতে চান আর সেই কারণেই বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানান চাণক্য সেনাপতি সেনাপতি অমিত শাহ । তিনি আরো বলেন বিজেপি বাংলায় ক্ষমতায় এলে এখানে সোনার বাংলা তৈরি করা হবে । এখানে এখন কাঙালের বাংলা তৈরি হয়ে আছে , যে বাংলাকে আমরা পরিবর্তন করতে চাই। পুরো বাংলার উন্নয়ন থামিয়ে দিয়েছে দিদি। কেন্দ্রে কোন প্রকল্প যেখানে সুবিধা পাচ্ছে না মানুষ। তার কারণ মোদি সরকারের প্রকল্প ঢুকলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর থেকে আস্থা হারাবেন। তাই তিনি কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্প ঢুকতে দিচ্ছেন না এই বাংলায় । তিনি বলেন বাংলায় কোন দুর্গাপুজো এবং সরস্বতী পুজো হয় বাধা সৃষ্টি করছে তৃণমূল সরকার । আমরা ক্ষমতায় আসলে সমস্ত পুজোর অনুমতি দেওয়া হবে । রাজ্যে এখন সরস্বতী পুজোর অনুমতি মেলে না । আপনারাই বলুন এরা যে সরস্বতী পুজো হওয়া উচিত কি উচিত নয় । এনআরসি প্রসঙ্গে ফের আরেকবার সরব হলেন প্রধান সেনাপতি অমিত শাহ । তিনি বলেন এরা যে সমস্ত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ যারা আছে সকলে অত্যাচারিত এবং তাদেরকে আমরা এ নাগরিকত্ব দেবো আর যারা আর যারা বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী হয়েছেন তাদেরকে আমরা বাংলাদেশে পুনরায় একটি একটি করে ফেরত পাঠিয়ে দেবো আর তাহলেই কিন্তু বাংলার শান্তি ফিরবে শুধু তাই নয় । তিনি আরো বলেন এই বাংলাতে আগে রবীন্দ্র সংগীত শোনা যেত , চৈতন্য শোনা যেত কিন্তু বাংলা এখন একটাই সংগীত শিল্প শুধু ধামাকা শোনা যায় এখানে বোমা কুটির শিল্পের আকার নিয়েছে।


from বাংলা খবর http://bit.ly/2vVszoy

No comments