দাড়িওয়ালাদের চেয়ে ক্লিন সেভড পুরুষের মুখে জীবানু বেশি - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দাড়িওয়ালাদের চেয়ে ক্লিন সেভড পুরুষের মুখে জীবানু বেশি

অনেকে লম্বা দাড়িকে বাঁকা চোখে দেখে থাকেন। দাড়িওয়ালাদের নোংরা বলে ঘৃণা করেন। দাড়িতে রোগ-জীবানু, ধুলা-ময়লা জমে বলেও অভিযোগ করেন অনেকে।

তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে দাড়িওয়ালাদের চেয়ে ক্লিন সেভড পুরুষের মুখে জীবানু বেশি থাকে। আ…



অনেকে লম্বা দাড়িকে বাঁকা চোখে দেখে থাকেন। দাড়িওয়ালাদের নোংরা বলে ঘৃণা করেন। দাড়িতে রোগ-জীবানু, ধুলা-ময়লা জমে বলেও অভিযোগ করেন অনেকে।

তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে দাড়িওয়ালাদের চেয়ে ক্লিন সেভড পুরুষের মুখে জীবানু বেশি থাকে। আমেরিকার একটি হাসপাতাল পরিচালিত গবেষণার ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ‘জার্নাল অব হসপিটাল ইনফেকশন’।

ওই জার্নালে প্রকাশিত গবেষণা-প্রতিবেদনে বলা হয়েছে, দাড়িওয়ালাদের চেয়ে বরং দাড়ি কামানো পুরুষের মুখেই বেশি রোগ-জীবানু পাওয়া গেছে।

গবেষকরা বলছেন, মেথিসিলিন-রেসিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস (এমআরএসএ) বলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষতিকর যে জীবানু রয়েছে, তা দাড়িওয়ালাদের চেয়ে দাড়ি কামানোদের মুখে তিনগুণ বেশি মাত্রায় পাওয়া গেছে।

গবেষণায় আরও দেখা গেছে, দাড়ি কামাতে গিয়ে মুখের চামড়ায় যে হালকা ঘষা লাগে,তা ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। এছাড়া, দাড়ি মুখের সংক্রমণ ঠেকাতেও সাহায্য করে।

লন্ডনের ইউনিভার্সিটি কলেজের গবেষক ড: অ্যাডাম রবার্ট ওই গবেষণার ফল দেখে বলছেন, দাড়িতে এমন কিছু ভালো ‘মাইক্রোব’ আছে, যা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংসে সাহায্য করে।


from Daily Bangla http://bit.ly/2WkTgPd

No comments