শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মানল মেধা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মানল মেধা

নিজস্ব প্রতিনিধি, ২৭মেঃ- বোলপুর উচ্চ বিদ্যালয় থেকে ব্রেইল পদ্ধতিতে পরীক্ষা দিয়ে নজির গড়লো বিপ্রতিকুড়ি পঞ্চায়েত এর মোহতরা গ্রামের গোপাল মন্ডল। বাবাকে হারিয়েছে ৫ বছর আগেই, মা চাষ-আবাদ করে কোনো ভাবে চালাতো তার পড়াশুনার খরচ।শারীরি…



নিজস্ব প্রতিনিধি, ২৭মেঃ-  বোলপুর উচ্চ বিদ্যালয় থেকে ব্রেইল পদ্ধতিতে পরীক্ষা দিয়ে নজির গড়লো বিপ্রতিকুড়ি পঞ্চায়েত এর মোহতরা গ্রামের গোপাল মন্ডল। বাবাকে হারিয়েছে ৫ বছর আগেই, মা চাষ-আবাদ করে কোনো ভাবে চালাতো তার পড়াশুনার খরচ।শারীরিক দিকে সে অক্ষম এ কোথায় প্রতিবন্ধী চোখে দেখতে পায় না রাইটারের সাহায্য নিয়ে পরীক্ষা দিয়েছিল এ বছর। আর্থিক ও শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও সে পড়াশোনা চালিয়ে গেছিল এবং ৭৬.২ শতাংশ নম্বর পেয়েছে। প্রত্যহ গ্রাম থেকে বাসে করে আসতো সে বোলপুর উচ বিদ্যালয়ে। বাস এর কর্মী থেকে বিদ্যালয় এর ছাত্র যখন যেখানই থাকতো তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিত। এক প্রশ্নের উত্তরে গোপাল মন্ডল জানায়-- আমি প্রতিবন্ধী দের স্কুল থেকে ও পড়াশুনা করতে পারতাম, কিন্ত সেখানে তো মাত্র ১০/১৫ জন ছাত্রের সাথে প্রতিযোগিতা হতো, কিন্ত আমি বোলপুর উচ্চ বিদ্যালয় থেকে পড়াশুনা করে আরো ৫০০টা ছেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য পেয়েছি। আমার এই সফল হবার অন্যতম কারণ আমার বিদ্যালয় এর সকল শিক্ষক/শিক্ষিকা গণ। এহেন প্রতিকূলতাকে জয় করে সে পেয়ে ৩৮১ নম্বর কলা বিভাগ থেকে।


from বাংলা খবর http://bit.ly/2JD5a4c

No comments