নিজস্ব প্রতিনিধি, ২৫মেঃ- নিরপরাধ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় পুলিশ যদি গ্ৰেপ্তার করে তাহলে কুমারগ্ৰামে আগুন জলবে । স্তদ্ধ করে দেওয়া হবে কুমারগ্ৰাম , হুমকি বিজেপির আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মনোজ ওরাঁও । গতকাল রাতে কামাক্ষাগুড়ি ফাঁড়ির পুলিশ বিজেপির কুমারগ্ৰাম 3 নং মণ্ডল সম্পাদক নৃপেন্দ্রনাথ বর্মন সহ তিন জন বিজেপি সাধারণ কর্মীকে গ্ৰেপ্তার করে আলিপুরদুয়ারে পাঠিয়ে দেয় এর প্রতিবাদে আজ সকাল আটটা থেকে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক কামাক্ষাগুড়ি পুলিশ ফাঁড়ি ঘেরাউ করে বিক্ষোভ প্রদর্শন করে । সকাল আটটা থেকে দশটা ওবধি চলে ঘেরাউ বিক্ষোভ । পড়ে পুলিশের আশ্বাস পেয়ে ঘেরাউ উঠে যায় । বিজেপি আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক মনোজ ওরাঁও জানান যে পুলিশ এখন ওবধি তৃণমূলের দালালী করছে আমরা আর তৃণমূলের দালালী করতে দেবনা পুলিশকে । আমাদের নিরপরাধ কর্মী দের গ্ৰেপ্তার করছে ওদের দোষ একটাই যে ওরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে তিনি হুমকি সহকারে বলেন এমন যদি ঘটনা এর পর ঘটে তাহলে কুমারগ্ৰামে আগুন জলবে । এবং আজ দুটো মধ্যে যদি তাদের কর্মীরা জামিনে মুক্ত না হয় তাহলে স্তদ্ধ করে দেওয়া হবে কুমারগ্ৰাম বল্ককে বৃহত্তর আন্দোলনে তার নামবে ।
from বাংলা খবর http://bit.ly/30HBDM9

No comments