নিজস্ব প্রতিনিধি, ২৫মেঃ- শিলিগুড়ি শহর লাগোয়া কাওয়াখালী পার্শ্ববর্তী গ্রাম পোড়া ঝাড়। প্রায় 60 বছর পুরনো এই গ্রামে বাম জমানায় তেমন উন্নয়ন না হলেও রাজ্যে পরিবর্তনের সরকার আসার পর হয়েছে রাস্তাঘাট এসেছে বিদ্যুৎ। কিন্তু এই এলাকায় বহিরাগত সমাজবিরোধীরা এসে রাতের অন্ধকারে আড্ডা জমায়। আর সেই কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার প্রায় 15 হাজার পরিবার। বিষয়টি স্থানীয় মাটিগাড়া থানা এবং নিউ জলপাইগুড়ি থানায় জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এলাকায় বিদ্যুৎ থাকলেও পথে বাতি না থাকার সুযোগকে কাজে লাগাচ্ছে বহিরাগত সমাজবিরোধীরা। সন্ধ্যা হলেই এলাকায় মদের আসর বসায় বহিরাগত যুবকেরা। বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত উদ্বিগ্ন। স্থানীয় পঞ্চায়েত নিরঞ্জন সরকারের অভিযোগ পুলিশ প্রশাসন অতি দ্রুত ব্যবস্থা না নিলে এলাকায় যে কোন রকম অশান্তি সৃষ্টি হতে পারে। সন্ধ্যার পর পথে-ঘাটে মহিলারা যাতায়াত করতে ভয় পায়। পাশাপাশি মহানন্দা নদী লাগোয়া এই পোড়া ঝারগ্রাম এর বাসিন্দাদের আর একটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে মহানন্দা নদীর চরে সমাজবিরোধীদের আড্ডা। এলাকার বাসিন্দাদের দাবি অতি দ্রুত পথ বাতি লাগানো হোক। এবং পুলিশ প্রশাসন এলাকায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য বন্ধ করতে উদ্যোগ নিক।
from বাংলা খবর http://bit.ly/2W3Qula

No comments