ঐশ্বরিয়াকে নিয়ে বিবেকের কুরুচিকর পোস্ট, ক্ষমা চাইলেন অবশেষে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঐশ্বরিয়াকে নিয়ে বিবেকের কুরুচিকর পোস্ট, ক্ষমা চাইলেন অবশেষে

ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে মিম শেয়ার করে বিপাকে পড়লেন বিবেক ওবেরয়। ওয়েব দুনিয়া সরগরম হয় বিবেকের সমালোচনায়। জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে বিবেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে অভিনেতাকে নোটিশ পাঠানো হয়।

সোমবার এই ঘটনার পরই…



ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে মিম শেয়ার করে বিপাকে পড়লেন বিবেক ওবেরয়। ওয়েব দুনিয়া সরগরম হয় বিবেকের সমালোচনায়। জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে বিবেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে অভিনেতাকে নোটিশ পাঠানো হয়।

সোমবার এই ঘটনার পরই তড়িঘড়ি ঐশ্বরিয়াকে নিয়ে শেয়ার করা টুইট নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছে দেন বিবেক। এমনকী, একটি টুইট পোস্ট করে ক্ষমাও চেয়ে নেন।

তিনি বলেন, ওই মিমকে কেন্দ্র করে আমার মন্তব্য যদি একজন নারীকেও আঘাত করে থাকে, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। ঐশ্বরিয়া ভক্তরা তো বটেই, বিবেকের বলিউড সহকর্মীরাও তীব্র সমালোচনা করেন। এর তীব্র নিন্দা করেন সোনম কাপুরও।

প্রসঙ্গত, বিবেকের মিমে এক্সিট পোলের প্রসঙ্গ টেনে আক্রমণ করা হয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়াকে। আর ওই মিম নিয়ে সোমবার সকাল থেকেই সরগরম ওয়েব দুনিয়া। ছবিটির তিনটি ভাগ। ওপিনিয়ন পোল অর্থাৎ জনমত সমীক্ষা। এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরৎ সমীক্ষা এবং রেজাল্ট অর্থাৎ চূড়ান্ত ফলাফল। এই তিনটি ভাগে ব্যবহার করা হয়েছে ঐশ্বরিয়ার জীবনের তিনটি সময়ের ছবি।

সালমানের সঙ্গে ঐশ্বরিয়া সম্পর্ককে ওপিনিয়ন পোল এবং তার(বিবেক) সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ককে এক্সিট পোল ও অভিষেক বচ্চনের সঙ্গে বিয়েকে আসল ফলাফল বলে দেখানো হয়েছে মিমের মাধ্যমে।  যদিও মিমটি বিবেক নিজে তৈরি করেননি।

সেই মিমটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেতা বিবেক ওবেরয় লিখেছিলেন  "হাহা! সৃষ্টিশীল! কোনও রাজনীতি নেই এখানে ... শুধুই জীবনের।" যদিও মিমটি শেয়ার করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিবেককে আক্রমণের শিকার হতে হয়।

এদিকে, বিষয়টি নিয়ে মুখ খোলেন বিবেক ওবেরয়। তিনি বলেন, "লোকজন আমাকে ক্ষমা চাইতে বলেছেন। ক্ষমা চাইতে আমার কোনও সমস্যা নেই। কিন্তু বলুন তো আমি কি ভুল করেছি? যদি আমি কোনও ভুল করে থাকি তবে নিশ্চয়ই ক্ষমা চাইব। আমি মনে করি না, কোনও ভুল করেছি। এতে কি ভুল আছে?"


from Daily Bangla http://bit.ly/2HFkb3s

No comments