রাজ্যে তৃনমূলের ভরাডুবি হতেই উৎজীবিত বামেরা। সদ্য লোকসভা নির্বাচনে এরাজ্যে বামেরা প্রায় নিশ্চিহ্ন। তবুও শাসক দলের শক্তি ক্ষয়ে বামেরা উৎজীবিত হয়ে তাদের হারানো পার্টি অফিস পুনঃদখল নিল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর ২ নম্বর রেল গেটের কাছে। জানাগেছে রাজ্যে ক্ষমতায় এসে তৃনমূল সিপিএমের যুব অফিসটি দখল করে নেয়। সেখানে নিজেদের জোড়া ঘাসফুলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। দীর্ঘ ৪০ বছরের পার্টি অফিস থেকে সেদিন সিপিএমের দলীয় পতাকা, ফেস্টুন ছিঁডে ফেলাদেওয়ার পাশাপাশি কয়েকজন সিপিএম কর্মীদের মারধোর করা হয় বলে অভিযোগ। আজ সকালে তৃনমূলের দলীয় পতাকা সরিয়ে নিজেদের দলীয় পতাকা লাগিয়ে সেটি দখল নিল সিপিএম।
from বাংলা খবর http://bit.ly/2JC8Gfq


No comments