কঙ্গনার ক্ষোভ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কঙ্গনার ক্ষোভ

সময় খুব একটা ভাল যাচ্ছে না কঙ্গনা রানাওয়াতের। ‘ফ্যাশন’ এবং ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই’র পর আর তেমন একটা সফলতা ধরা দিচ্ছে না তার হাতে। এই ছবিগুলো মুক্তির দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এর মধ্যে বেশ ক’টি ছবিই মুক্তি পেয়েছে কঙ্…



সময় খুব একটা ভাল যাচ্ছে না কঙ্গনা রানাওয়াতের। ‘ফ্যাশন’ এবং ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই’র পর আর তেমন একটা সফলতা ধরা দিচ্ছে না তার হাতে। এই ছবিগুলো মুক্তির দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এর মধ্যে বেশ ক’টি ছবিই মুক্তি পেয়েছে কঙ্গনার। কিন্তু সেগুলোর মাধ্যমে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। এদিকে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই’র সিকুয়াল বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। কিন্তু এ ছবিতে নেই কঙ্গনা। তার স্থলাভিষিক্ত হয়েছেন সোনাক্ষী। শুধু তাই নয়, এ ছবি ছাড়াও সাম্প্রতিক সময়ে আরও দুটি ছবিতে কঙ্গনার স্থলাভিষিক্ত হয়েছেন সোনাক্ষী। তাই সোনাক্ষীর প্রতি বেশ ক্ষোভই জমেছে কঙ্গনার। বিষয়টি কাছের মানুষদের কাছেও বলাবলি করছেন তিনি। সম্প্রতি একটি শুটিং স্পটে সোনাক্ষীর নাম ধরে তাকে বাজে কথাও তিনি বলেছেন। তবে এ বিষয়গুলো কঙ্গনার কাছে নতুন নয়। এর আগেও প্রিয়াংকা চোপড়া এবং কারিনা কাপুর সম্পর্কে মিডিয়ার কাছে সমালোচনা করেছেন তিনি। আর এখন কঙ্গনার ক্ষোভ-রাগ শুধুই সোনাক্ষীকে ঘিরে। এদিকে কঙ্গনার হাতে ছবি আছে মাত্র একটি। এ ছবির কাজ বর্তমানে চলছে। ছবিটি পরিচালনা করছেন প্রিয়দর্শন। তবে কমেডি এ ছবিতে গতানুগতিক প্রেমিকারূপেই দেখা যাবে কঙ্গনাকে। কঙ্গনার এক ঘনিষ্ঠজন একটি বলিউড ভিত্তিক চ্যানেলকে জানিয়েছেন, কঙ্গনা বর্তমানে খুবই হতাশ। তার হাতে কোন ছবি নেই। ‘ফ্যাশন’-এ সবচেয়ে অল্প বয়সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর সবাই ভেবেছিলেন কঙ্গনা এবার সঠিক পথেই এগুবেন। কিন্তু শুটিংয়ে ঠিকভাবে না আসা, পরিচালক ও প্রোডাকশনের সঙ্গে খারাপ ব্যবহার এবং নিজের প্রতি সচেতন না হওয়ার ফলে তিনি কেবল পেছনের দিকেই যাচ্ছেন। আর সোনাক্ষী তিনটি ছবিতে স্থলাভিষিক্ত হয়েছে কঙ্গনার। বিষয়টি মানতে পারছেন না তিনি। বার বার ঘুরেফিরে কথার মধ্যে কঙ্গনা সোনাক্ষীকেই টানছেন। এ সময়ে বিষফোঁড়া হয়েই যেন কঙ্গনার জীবনে ধরা দিয়েছেন সোনাক্ষী।


from Daily Bangla http://bit.ly/2VdBKA2

No comments