টাটকা মাছ চেনার টোটকা! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টাটকা মাছ চেনার টোটকা!

মাছে ভাতে বাঙালি। খাবারের পাত মাছ চাই-ই চাই।  তবে মাছ টাটকা হলেই কেবল পুরো স্বাদ পাওয়া যায়৷ কিন্তু মাছ টাটকা কিনা, তা চেনার বা মাছ সংরক্ষণের উপায় জানা আছে তো?

বরফে রাখা টাটকা মাছ চেনার উপায়

মাছের নিচে যথেষ্ট পরিমাণ বরফ রয়েছে কিন…


মাছে ভাতে বাঙালি। খাবারের পাত মাছ চাই-ই চাই।  তবে মাছ টাটকা হলেই কেবল পুরো স্বাদ পাওয়া যায়৷ কিন্তু মাছ টাটকা কিনা, তা চেনার বা মাছ সংরক্ষণের উপায় জানা আছে তো?

বরফে রাখা টাটকা মাছ চেনার উপায়

মাছের নিচে যথেষ্ট পরিমাণ বরফ রয়েছে কিনা, ভালো করে দেখে নিন৷ বরফ কম হলে অনেক সময় দেখে বোঝা না গেলেও মাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে৷

মাছের গন্ধ

টাটকা মাছে কিন্তু কখনো গন্ধ থাকে না, তবে যদি তা সাগর বা পুকুরের পানির গন্ধ হয়, তাহলে অবশ্য আলাদা কথা৷

মাছের চেহারা

লাল ফুলকা, স্বচ্ছ চোখ আর মাছের গায়ের চকচকে আঁশ দেখে মাছ কিনুন৷ কারণ টাটকা মাছের চেহারা এমনই হয়৷

মাছটি একটু টিপে দেখুন

আর হ্যাঁ, মাছ বিক্রেতার অনুমতি নিয়ে মাছের গায়ে আঙুল দিয়ে একটু টিপে দেখতে পারেন৷ যদি এতে একটু গর্তের মতো হয়ে থাকে তাহলে বুঝতে হবে মাছটি তেমন টাটকা নয়।

মাছ বহন করবেন যেভাবে

দোকানদার যদি ‘ইনসিউলেটিং পেপার’ দিয়ে মাছ প্যাকেট করে দেয় তাহলে তো ভালোই৷ তবে নিজেও বাড়ি থেকে একটি ‘কুল ব্যাগ’ নিয়ে যেতে পারেন, তাহলে আপনার সাধের কেনা মাছটি বাড়ি পৌঁছা পর্যন্ত টাটকা থাকা নিয়ে নিশ্চিত থাকতে পারবেন৷

ফ্রিজে রেখে দিন

টাটকা মাছ ভাজি বা রান্না করে খাওয়ার পর একটু বেচে গেলে তা ভালো করে ঢেকে ফ্রিজে রেখে দিন, তাহলে পরেরদিনও কিন্তু খেতে একই রকম স্বাদ লাগবে৷

বরফ দিয়ে রাখুন

টাটকা মাছ কেনার পর যদি কোনো কারণে রান্না করা না হয় তাহলে এমন ঠাণ্ডায় রাখতে হবে, যেন ফ্রিজের তাপমাত্রা নরমাল ফ্রিজের চেয়ে ঠাণ্ডা থাকে৷ অর্থাৎ ফ্রিজেই মাছের গায়ে বাড়তি বরফ দিয়ে রাখুন৷ এভাবে মাছ দুইদিন টাটকা থাকবে৷

বেশিদিন মাছ তাজা রাখতে চাইলে

ডিপফ্রিজে রাখার জন্য বিশেষ ব্যাগে ভরে ডিপফ্রিজে রেখে দিন৷ তবে মনে রাখবেন যে ডিপফ্রিজে রাখার আগে অবশ্যই মাছের আঁশ, ফুলকা ইত্যাদি পরিষ্কার করে নেবেন৷ এতে মাছ জীবাণুমুক্ত থাকবে৷ মাছ ভালোভাবে ফ্রিজ করলে মাছের স্বাদ কয়েক সপ্তাহ পরেও একই রকম থাকে৷

ফ্রোজেন মাছ গরম পানিতে ভেজাবেন না!

তাড়াহুড়ো করতে যেয়ে ডিপফ্রিজে রাখা মাছ কখনো গরম পানিতে ভেজাবেন না, যা অনেকেই করে থাকেন৷ এতে মাছের রসালোভাব কমে গিয়ে মাছকে শুষ্ক করে ফেলে এবং এতে মাছের আসল স্বাদ কমে যায়৷ তাই রান্নার কয়েক ঘণ্টা আগেই ডিপফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দিন, নিজে থেকেই মাছ গলে যাবে৷ তখন রান্না, ভাজি যাই করুন না কেন, মাছের পুরো স্বাদই পাবেন৷


from Daily Bangla http://bit.ly/2Yq1V3l

No comments