নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ- ঝড় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কালচিনি ব্লকের সেণ্ট্রাল ডুয়ার্স চা বাগান ও খোকলা এলাকায় । সরকারি ঝড়ে এক হাজারের মত বেশি ঘর ভেঙে গেছে সংখ্যা টা বাড়তে পারে । গতকাল সন্ধ্যায় কালচিনি ব্লকে জয়গাঁ 1 নং গ্ৰামপঞ্চায়েতে খোকলা এলাকা ও চুয়াপাড়া গ্ৰাম পঞ্চায়েতে সেণ্ট্রাল ডুয়ার্স চা বাগানে প্রচুর ক্ষয়ক্ষতি হয় বড় বড় শিল পড়ায় এলাকার প্রত্যেক মানুষের ঘর অল্প বিস্তর ক্ষতি হয়েছে সেণ্ট্রাল ডুয়ার্স চা বাগানে প্রায় এক হাজারের মত শ্রমিক আবাসন ভেঙে গেছে খোকলা বস্তিতে প্রায় 500 বেশি ঘর ভেঙ্গেছে বহু মানুষ আহত কারো মাথায় শিল পড়ায় মাথা ফেটে গেছে কারো হাতে কারো পা তে চোট পেয়ে আজ সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কালচিনি বিডিও ভূষণ শেরপা , আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্য গণেশ মাহালি, জয়গাঁ উন্নয়ণ কতৃপক্ষ সদস্য অসীম মজুমদার । কালচিনি বিডিও ভূষণ শেরপা জানান যে আপাতত ক্ষতিগ্রস্ত দের ত্রিপল ও জি আর ফাণ্ডের চাল প্রদান করা হচ্ছে।
from বাংলা খবর http://bit.ly/2HhXn9L

No comments