নিজস্ব প্রতিনিধি,১৬মেঃ- কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে গুরুতর অসুস্থ হাওড়ার একজন পর্বতারোহী। গতকাল কে খবর পাওয়া যায় হাইপওথারমিয়া অসুখে আক্রান্ত। অটো উচ্চতায় শরীরের তাপমাত্রা অনেক কমে গেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী গতকালকেই কুন্তল কারার ও বিপ্লব বৈদ্য নামে ওই দুই পর্বতারোহী কে শেরপারা তিন চার নম্বর ক্যাম্পে নামিয়ে নিয়ে আসে।তাদের সেখান থেকে হেলিকপ্টার এ কাঠমান্ডু নিয়ে আসা হবে বলে জানা গিয়েছিল। বেহালার বিপ্লব বৈদ্য , কুন্তল কারার সহ আরো তিনজন কাঞ্চনজঙ্ঘা সামিট করে কাল ভোরে। কুন্তল কারার পারেনি অসুস্থ হয়ে পড়ার কারনে।এরপর অসুস্থ হয়ে যায় বিপ্লব বৈদ্য। এদের জিপিআরএস ট্র্যাকে কাল বিকেলে সাড়ে পাঁচটা থেকে পাওয়া যাচ্ছিল না। আজ হওড়ার পঞ্চান্নতলার বাড়িতে কুন্তল বৈদ্যের মৃত্যুর খবর আসে। এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছোটবেলা থেকে কুন্তল নিজের বাবা কে ট্রেকিং করতে যেতে দেখতো সেই থেকে তার ভালোলাগা শুরু। বাবার হাত ধরেই সে প্রশিক্ষণ নেয়। এমনটাই জানালেন তার বাবা। কুন্তলের মৃত্যুর খবর আসার পর থেকেই তার বাড়িতে আস্তে থাকে তার বন্ধু আত্মীয় ও পাড়ার প্রতিবেশীরা। ইতিমধ্যেই সমবায় মন্ত্রী অরুও রায় এসে দেখা করেন কুন্তলের বাবা র সাথে। সমবেদনা জানান রাজ্য সরকার তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। গোটা এলাকায় এখন শোকের পরিবেশ। পরিবারের লোকেরা এখন অপেক্ষা করছেন তার নিথর দেহ ফেরৎ আসার অপেক্ষা তাকে একবার শেষ দেখা দেখার জন্য।
from বাংলা খবর http://bit.ly/30mKIKb

No comments