নিজস্ব প্রতিনিধি,১৬মেঃ- উচ্চ ফলন শীল ধান ও পাট চাষের প্রদর্শনী জমি প্ররিদর্শন করলেন কেন্দ্রীয় সরকারের দুই আধিকারিক সহ উওর দিনাজপুর জেলা আধিকারিক, এদিন দুর্গাপুর ও. ইটাহার অঞ্জলের বিভিন্ন পাট খেত জমি ধানের জমি পরিদর্শন করেন কেন্দ্রের কৃষি আধিকারিক দেবাশিষ সাহু, কার্তিক বিশ্বাস, জেলা আধিকারিক শায়ন মজুমদার, ব্লক কৃষি আধিকারিক গুরুপদ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক। এদিন কেন্দ্রীয় কৃষি আধিকারিক সাহু বাবু বলেন কেন্দ্র সরকারের প্রকল্পের পাট ও ধান চাষের জমি উন্নত মানের চাষ করা হয়েছিল তা পরিদর্শন করা হচ্ছে এই ধরনের চাষ করলে কৃষক ফলন বেশি আর খরচ কম তাই সব দিক দিয়ে লাভবান হবে, অন্য দিকে ব্লক কৃষি আধিকারিক গুরুপদ বিশ্বাস বলেন উন্নত মানের ধান, পাট চাষ করে কৃষক রা লাভের মুখ দেখতে পাবে কেননা সরকারী ভাবে বিজ সহ অন্যন্য সরমজাম দেওয়া হয়. ও প্রশিখন দেওয়া হয়, আগের থেকে অনেক কৃষক এই ধরনের চাষ বাস করতে আগ্রহী হয়েছে। কৃষক রাও বলেন এই ধরনের চাষ আবাদ করে এর আগেও সরিষা, গমে লাভবান হয়েছি, ফলে এবারো পাট, ও ধান চাষে লাভবান হবো বলে মনে করছি ।
from বাংলা খবর http://bit.ly/2Eamr0w

No comments