নিজস্ব প্রতিনিধি,১৬মেঃ- বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোডশো কে কেন্দ্র করে বিজেপি কর্মীদের তান্ডব ও বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করল উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস। প্রতিবাদ মিছিল শুরু করার আগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানান জেলা তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। এরপর জেলা তৃনমূল সভাপতি অমল আচার্য ও রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান তথা জেলা তৃনমূল কংগ্রেস নেতা সন্দীপ বিশ্বাসের নেতৃত্বে কয়েকশো তৃনমূল কর্মী সমর্থক বিক্ষোভ মিছিলে শামিল হন। কলকাতায় বিজেপির তান্ডব ও বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে রায়গঞ্জের বিক্ষোভ প্রতিবাদ মিছিলে তৃনমূল কংগ্রেস, যুব তৃনমূল কংগ্রেস ও তৃনমূল ছাত্র পরিষদের কর্মীরা অংশগ্রহন করে। তৃনমূলের প্রতিবাদ মিছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে রায়গঞ্জ শহর পরিক্রমা করে শিলিগুড়িমোড়ে গিয়ে শেষ হয়।
from বাংলা খবর http://bit.ly/2JIrubY

No comments