৫ হাজার বছরের পুরনো এক নারী পোশাক আবিষ্কার! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৫ হাজার বছরের পুরনো এক নারী পোশাক আবিষ্কার!

একটি মিশরীয় সমাধিস্থল থেকে প্রায় ৫ হাজার বছরের পুরনো এক নারী পোশাক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এটাই এ যাবতকালে পাওয়া সবচেয়ে পুরনো নারীর পোশাক। পোশাকটি দারুণভাবে সেলাই করা এবং এর বুননও দারুণ।

লন্ডনের পেত্রি অব ইজিপশিয়…



একটি মিশরীয় সমাধিস্থল থেকে প্রায় ৫ হাজার বছরের পুরনো এক নারী পোশাক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এটাই এ যাবতকালে পাওয়া সবচেয়ে পুরনো নারীর পোশাক। পোশাকটি দারুণভাবে সেলাই করা এবং এর বুননও দারুণ।

লন্ডনের পেত্রি অব ইজিপশিয়ান আর্কিওলজির কিউরেটর অ্যালিস স্টিভেনসন বলেন, এই পোশাকটি 'তারখান' নামে পরিচিত। খুবই বিরল। এর দেখা কখনো মিলবে বলে ভাবেননি বিজ্ঞানীরা। এর আগে এমন দারুণ কিছু পোশাক পাওয়া গেছে। এগুলো গাছ থেকে সংগ্রহীত তন্তু বা পশুর চামড়া দিয়ে প্রস্তুতকৃত। কিন্তু কোনটি ২ হাজার বছরের বেশি পুরনো নয়। বেশ কয়েকটি এমন পোশাক এখন পর্যন্ত টিকে রয়েছে। সেগুলোর বেশিরভাগই মৃতের দেহ জড়িয়ে ছিল।

কিন্তু এত পুরনোর আমলের তারখান পোশাকটি বিস্ময়কর। এর ভি-নেক এবং ডিজাইন দেখলে বোঝা যায়, আধুনিক যুগের যেকোনো ফ্যাশন হাউজে এমন ডিজাইনের পোশাক অহরহ বিক্রি হয়। এমন দারুণ একটি পোশাক কোনো দক্ষ কারিগরের দ্বারাই প্রস্তুত হতে পারে। এমন উন্নতমানের যেকোনো জিনিস কোনো উন্নত এবং সেই সময়ের আধুনিক সভ্যতা থেকেই বেরিয়ে আসে। এটা মিশরের সেই সময়কার পোশাক যখন বিশাল এক সাম্রাজ্য এক সম্রাটের অধীনে শাসিত হতো।

পোশাকের বৈশিষ্ট্য দেখে বোঝা যায়, এটা কোনো বিশেষ উপলক্ষে পরার জিনিস ছিল না। কেউ একজন এটা নিয়মিত পরতেন। অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটির গবেষক জানা জোনস জানান, নারীদেহের ওপরের অংশের পোশাক এটি। যে সমাধিস্থল থেকে পোশাকটি পাওয়া গেছে, সেই আমলেই সমাধি তৈরি করা হয়েছে। সেই সময়ে মৃত্যুর পরবর্তী জীবনের জন্যে দেওয়া সম্পদ এবং খাবারের মতো এই পোশাকটিও দেওয়া হয়েছিল। তারখানের সফল রেডিওকার্বন পরীক্ষা সম্পন্ন করতে পারা অনেক আনন্দের বিষয়। এটা প্রাচীন আমলের ওভেন গার্মেন্টের এক পরিষ্কার ইতিহাস বহন করে, জানান জোনস।


from Daily Bangla http://bit.ly/2Y7UD46

No comments