নতুন প্রেমে অভিনেত্রী সারা? - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নতুন প্রেমে অভিনেত্রী সারা?

নতুন করে গুঞ্জন শুরু হয়েছে বলিউডে। এবার খবর সাইফ কন্যা সারা আলি খানকে নিয়ে। সুশান্ত সিং রাজপুতের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন সাইফ কন্যা! বলিউডে সারার প্রথম ছবি কেদারনাথে নায়কের চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত।

সূত্রের খবর, ছবির শ্…

সূত্রের খবর, ছবির শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরও সুশান্তের সঙ্গে ভালোমতোই সম্পর্ক রেখেছেন সাইফ কন্যা।

প্রায়ই সুশান্তের সঙ্গে পার্টিতে যেতে দেখা গেছে অভিনেত্রীকে। সুশান্তের ৩৩তম জন্মদিন সেলিব্রেট করার জন্য নাকি দেরাদুনের ট্রিপ ছোট করেন সারা। গভীর রাতে কেক হাতে সুশান্তের বাড়িতেও গিয়েছিলেন তিনি।

সেখান থেকে দু’‌জনে রেস্তোরাঁয় ডিনার করেন। তারপর সুশান্ত নিজে সারাকে বাড়ি পৌঁছে দেন। পাপারাৎজিদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়ার পরই জল্পনা আরও তুঙ্গে।

এর আগে কার্তিকের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে সাইফ-অমৃতা কন্যা সারা আলি খানের। একপ্রকার কার্তিক আরিয়ানের নাম জপতে শুরু করেন সারা। 'বোম্বে টাইমস'-কে দেয়া একটি অনলাইন চ্যাট শোয়ে সারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সারার মন জুড়ে রয়েছে শুধুই কার্তিক আরিয়ান। 

from Daily Bangla http://bit.ly/2ZOHizl

No comments