ব্যস্ত জীবনেও সুস্থ থাকুন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্যস্ত জীবনেও সুস্থ থাকুন

অনেকেই আছেন যারা আসলে প্রচুর কাজে ব্যস্ত। বাহবা তাদের। তাই বলে শরীরের দিকে নজর দেবেন না! যত কাজই থাকুক না কেন শরীরের যতœ তো ঠিকমতোই নেয়া দরকার। কেননা কাজের চাপে শরীরচর্চার সময় পাচ্ছি না বললেই তো আর শরীর ভালো থাকবে না। তাই কাজের …



অনেকেই আছেন যারা আসলে প্রচুর কাজে ব্যস্ত। বাহবা তাদের। তাই বলে শরীরের দিকে নজর দেবেন না! যত কাজই থাকুক না কেন শরীরের যতœ তো ঠিকমতোই নেয়া দরকার। কেননা কাজের চাপে শরীরচর্চার সময় পাচ্ছি না বললেই তো আর শরীর ভালো থাকবে না। তাই কাজের চাপ সামলেও কিছু সময় বের করে নিন শরীরচর্চার জন্য। বাসা কিংবা অফিস, ব্যস্ত জীবনেও সুস্থ থাকুন।

যারা ১০টা-৫টার কাজ করেন, তাদের তো অফিসেই বেশি সময় কেটে যায়। তাই শরীরচর্চার সময় হয়ে ওঠে না। এটা অজুহাত। কেননা, ইচ্ছা থাকলেই আপনি এর মধ্যেও শরীরচর্চাটা চালিয়ে যেতে পারেন।

মনে রাখুন, বসে বসে কাজ করলে শরীরে ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রের সমস্যা, মানসিক সমস্যা বাসা বাঁধতে পারে। এছাড়া ঘাড়ে, কোমরে, হাঁটুতে ব্যথা, হজম এবং ঘুমের সমস্যা ইত্যাদি তো আছেই। তাই অফিস শেষে বাসায় ফিরে রাতেই কিছু সময় বের করে নিতে পারেন শরীরচর্চার জন্য।

নিয়মিত খাওয়া-দাওয়ার পাশাপাশি কোমর, কাঁধ, হাঁটু, পা কিংবা হৃদযন্ত্র ভালো রাখতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যায়াম করা উচিত। নিয়মিত চর্চায় শত ব্যস্ততার মধ্যে প্রাণবন্ত থাকতে পারেন আপনি।

এছাড়া প্রতিদিন নির্দিষ্ট সময়ে অন্ততপক্ষে হাঁটা, জগিং কিংবা বা দৌড়ানোর অভ্যাস করতে পারেন। এতেও বেশ ফল পাওয়া যাবে। কর্মব্যস্ততার অবসাদ কাটিয়ে কম সময়ে বেশি কাজ করার মনোবল পাওয়া যাবে। বাসা, অফিস যেখানেই যান না কেন আপনি থাকবেন প্রফুল্ল ও ঝরঝরে। 


from Daily Bangla http://bit.ly/2WSLegQ

No comments