চলতি বছরের মার্চ মাসের শেষে কিংবা এপ্রিলের শুরুতে অর্জুন কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা অরোরা। ফলে প্রায় নিত্যদিনই কোনো না কোনো ছবি আপলোড করেন মালাইকা আরোরা। যা দেখে আট থেকে আশির চোখ কপালে ওঠার জোগাড়।
এরই ধারাবাহিকতায় লাল রঙের একটি ব়্যাপ আপ (শাড়ি) ড্রেস পরেছিলেন মালাইকা। বরাবরের মতোই অসম্ভব সুন্দর লাগছিল যোগ-ব্যায়াম এবং জিম হিট করে বয়স লুকানো ৪৫ বছর বয়সী এই সুন্দরীকে।
কিন্তু নেটদুনিয়ায় কিছু পোস্ট হবে আর সেখানে ট্রোলাররা থাকবে না তা কী হয়! স্বাভাবিকভাবেই মালাইকার পোস্টে এসে নানা ধরণের অশ্লীল মন্তব্য শুরু করে তারা। প্রথমেই মালাইকার পোশাক এবং বয়স নিয়ে বলতে শুরু করে তারা। কয়েকজন লিখেছেন, 'মালাইকার বয়স হয়ে গেছে। এই বয়সে ইয়ং অভিনেত্রীদের মতো সাজগোজ করা উচিত। এই ধরণের পোশাক পরলে আরও বয়স্ক লাগে।'
আবার অনেকে অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করে বলেছেন, 'তোমাকে (মালাইকা) অর্জুনের আন্টির মতো দেখতে লাগছে। অন্য সময় যখন তুমি ওয়েস্টার্ন পোশাক পর তখন এতটাও বয়স্ক লাগে না। আর এমনিও তোমার অর্জুন কাপুরকে বিয়ে করা উচিত না। অর্জুন তোমায় ছেড়ে অন্য কমবয়সী মেয়েকে বিয়ে করে নেবে।'
এর প্রেক্ষিতে মালাইকার ভক্তরা লিখেছেন, 'ওয়স্টার্ন পোশাক পরলেও সমস্যা, এথনিক পোশাক পরলেও সমস্যা। বয়স, ব্যক্তিগত সম্পর্ক, চেহারা নিয়ে বলা ট্রোলারদের স্বভাব হয়ে গেছে। মালাইকা এসব কথায় কান দেবেন না। আপনাকে দারুণ সুন্দর দেখাচ্ছে।'
from Daily Bangla http://bit.ly/2JdAB3Y

No comments