যে কারণে আমরা প্রেমে পড়ি! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যে কারণে আমরা প্রেমে পড়ি!

প্রেম পৃথিবীর সর্বত্র বিরাজমান। কেবল মানুষ নয়, পশুপাখি থেকে শুরু করে উদ্ভিদকূলেও রয়েছে এর প্রভাব। তবে মানুষ হিসেবে আমরা প্রায় প্রত্যেকেই প্রেমে পড়ি। দুর্বার মহাজাগতিক এক আকর্ষণে আমরা হয়ে পড়ি ব্যাকুল।

প্রেমে পড়ে আমাদের এমন ব্যাকু…



প্রেম পৃথিবীর সর্বত্র বিরাজমান। কেবল মানুষ নয়, পশুপাখি থেকে শুরু করে উদ্ভিদকূলেও রয়েছে এর প্রভাব। তবে মানুষ হিসেবে আমরা প্রায় প্রত্যেকেই প্রেমে পড়ি। দুর্বার মহাজাগতিক এক আকর্ষণে আমরা হয়ে পড়ি ব্যাকুল।

প্রেমে পড়ে আমাদের এমন ব্যাকুল হরার কি কারণ? আর কেনই বা আমরা প্রেমে পড়ি!

আমাদের এমন জিজ্ঞাসাকে অবহেলা করেনি বিজ্ঞান। কাকে কার কেন মনে ধরে তা আমরা কেউ বলতে না পারলেও বিজ্ঞান বলে- প্রেমে পড়ারও নাকি যুক্তিসঙ্গত কারণ রয়েছে। আসুন জেনে নিন এমন ৯টি কারণ-

১। মনের মিল

কেবল বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণই আমাদের প্রেমে পড়ার একমাত্র কারণ নয়। বিজ্ঞান বলে, দু’জনের ব্যক্তিত্বে, পছন্দ-অপছন্দে যত মিল থাকে, তারা একে অপরকে তত বেশি আকৃষ্ট করে।

২। বাবা বা মায়ের সঙ্গে চেহারায় মিল

মনোবিদরা জানান, কোনও পুরুষের সঙ্গে বাবার চেহারায় মিল থাকলে মহিলারা সেই পুরুষের প্রতি আকৃষ্ট হন। অন্যদিকে, যে কোনও মহিলার সঙ্গে তার মায়ের চেহারায় মিল থাকলে পুরুষরা সেই মহিলার দিকে সহজে আকৃষ্ট হতে পারেন।

৩। গায়ের গন্ধ

প্রেম এবং কামের সঙ্গে গন্ধের সম্পর্ক খুব গভীর। পশুজগতেও শরীরের গন্ধে থাকে প্রেম ও কামের বার্তা। একে অপরের গায়ের গন্ধের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ অবচেতনেই প্রেমে পড়ে।

৪। খোলা হাত, খোলা মন

কথা বলার সময় হাত পকেটে পুরে রাখলে বা কাঁধ শক্ত করে রাখলে সে মানুষের প্রেমে পড়া সহজ নয়। কে কতটা সহজ ভাবে মিশছেন তা তার শরীরি ভাষাতেই ফুটে ওঠে। আলাপচারিতার সময় শরীর রিল্যাক্সড থাকলে, খোলা হাতে কথা বললে তার প্রতি মানুষ সহজে আকৃষ্ট হন। প্রেমেও পড়েন।

৫। চোখের ভাষা

প্রেমের প্রথম সম্মতি কিন্তু চোখে চোখেই হয়। সব মানুষেরই চোখের ভাষা আলাদা। একে অপরের চোখের ভাষা পড়তে পারলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। বিজ্ঞান জানাচ্ছে, একে অপরের চোখের দিকে টানা দুই মিনিট বা তার বেশি সময় তাকিয়ে থাকার অনুভূতি যদি মনোরম হয় তবে আপনিও প্রেমে পড়তে পারেন।

৬। পোষ্য কুকুর

ইউনিভার্সিটি অফ মিশিগানের এক গবেষণা জানাচ্ছে যে সব পুরুষদের পোষা কুকুর রয়েছে তাদের প্রতি মহিলারা সহজে আকৃষ্ট হন। পোষ্য থাকলে মহিলারা সেই পুরুষদের মধ্যে স্নেহশীল, কেয়ারিং মানুষের সন্ধান পান। এদের সঙ্গে মহিলারা দীর্ঘকালীন সম্পর্কে যেতে চান।

৭। মিউজিক

ফ্রান্সের একদল গবেষক জানাচ্ছেন যে পুরুষরা বাদ্যযন্ত্র বাজাতে পারেন মহিলারা তাদের প্রতি সহজে আকৃষ্ট হন। এই গবেষণায় তারা ৩০০ জন মহিলাকে দুজন পুরুষের ছবি দেখান। যাদের একজনের হাত ছিল একটি গিটার কেস, অপর জনের হাতে স্পোর্টস কিট। বেশির ভাগ মহিলাই তাদের পছন্দের ভোট দিয়েছেন গিটার কেস হাতে থাকা পুরুষের পক্ষে।

৮। লাল রং

লাল রঙের সঙ্গে প্রেম, প্যাশনের সম্পর্ক খুবই গভীর। দেখা গিয়েছে যে মহিলারা লাল রঙের পোশাক পরতে পছন্দ করেন বা পরেন, তাদের প্রতি পুরুষরা সহজে আকৃষ্ট হন।

৯। দাড়ি

দাড়িওলা পুরুষরা মহিলাদের সহজে আকৃষ্ট করতে পারেন। ক্লিন শেভ করা মুখের থেকে হালকা দাড়ি বা ঘন দাড়ি মহিলাদের আকৃষ্ট করে।


from Daily Bangla http://bit.ly/2VnyLjw

No comments