যেভাবে ভাঙাবেন ভালোবাসার মানুষটির রাগ-অভিমান - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যেভাবে ভাঙাবেন ভালোবাসার মানুষটির রাগ-অভিমান

মাঝে মাঝে ছোটখাটো বিষয় নিয়ে ভালোবাসার মানুষটির সঙ্গে রাগারাগি হয়। আর এই রাগারাগির কারণে হয় মান অভিমান। ভালোবাসার মানুষটি অভিমান করে থাকলে কোনো কিছু যেন ভালো লাগে না। আর তাই কীভাবে ভালোবাসার মানুষটির মন ভালো করবেন এবং রা…




মাঝে মাঝে ছোটখাটো বিষয় নিয়ে ভালোবাসার মানুষটির সঙ্গে রাগারাগি হয়। আর এই রাগারাগির কারণে হয় মান অভিমান। ভালোবাসার মানুষটি অভিমান করে থাকলে কোনো কিছু যেন ভালো লাগে না। আর তাই কীভাবে ভালোবাসার মানুষটির মন ভালো করবেন এবং রাগ ভাঙাবেন সেটা নিয়ে আপনার দুশ্চিন্তার শেষ থাকে না।

জেনে নিন ভালোবাসার মানুষটির রাগ সহজেই ভাঙিয়ে ফেলার কিছু উপায় সম্পর্কে।

সরি বলুন
সরি বললে কেউ ছোট হয়ে যায় না। দুপক্ষেরই দোষ না থাকলে কখনো একা ঝগড়া করা যায় না। তাই নিজের দোষটা স্বীকার করুন। আপনার ভুল ছোট হলেও তার জন্য দুঃখ প্রকাশ করুন সুন্দর করে। তাহলে আপনার ভালোবাসার মানুষটি আপনার ওপর রাগ করে থাকতে পারবে না একদমই।

আলিঙ্গন করুন
ভালোবাসার মানুষটির রাগ ভাঙাতে আলিঙ্গনের বিকল্প নেই। খুব কাছের মানুষটির রাগ একদম এক নিমিষেই মিলিয়ে যাবে হাওয়ায়। তাই ভালোবাসার মানুষটির রাগ কমাতে তাকে আলিঙ্গন করে ভালোবাসা প্রকাশ করুন।

উপহার দিন ছোট্ট কিছু
আপনার ভালোবাসার মানুষটি রাগ করে আছে? তার প্রিয় ফুলটি কিনে উপহার দিন তাকে। অথবা তার পছন্দের একটি চকলেট বা আইসক্রিম দিয়ে সারপ্রাইজ দিন তাকে। প্রথমে একটু মুখ গোমড়া করে থাকলেও মনের রাগটা একদম ধুয়ে মুছে চলে যাবে তার। কিছুক্ষণ পরেই রাগ ভুলে গিয়ে একদম স্বাভাবিক হয়ে যাবে আপনার ভালোবাসার মানুষটি।

কার্ড/কেক/প্যাস্ট্রি
ভালোবাসার মানুষটির রাগ ভাঙানোর আরেকটি সহজ উপায় হলো কার্ড। আর্চিস কিংবা হলমার্কে দারুণ সব ডিজাইনের 'সরি' লেখা কার্ড পাওয়া যায়। সেগুলোর থেকে একটি পছন্দসই কার্ড কিনে নিজের হাতে দু-তিনটি বাক্য লিখে ভালোবাসার মানুষটির কাছে পৌঁছে দিন। কিংবা তার পছন্দের কেকের ওপর বিশাল করে 'সরি' লিখে তার সামনে ধরুন। রাগ চলে যাবে মুহূর্তেই।


from Daily Bangla http://bit.ly/2LUx4L7

No comments