পর্ন দেখতে ভালোবাসেন? লজ্জার কিছু নেই। নারীদের সম্মানটা অনেকের থেকেই হয়ত একটু বেশিই করেন আপনি। আর সেটা আপনার অজান্তেই। ক্যানাডার অন্টারিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দাবি, পর্নহোলিক ব্যক্তিরা অনেকের থেকে নারীদের বেশি সম্মান ও শ্রদ্ধা করেন। আর আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগেই এমনই তথ্য সামনে আসায় রীতিমতো উৎসাহিত পুরুষ সমাজের একাংশ।
বেশির ভাগ মানুষেরই ধারণা, অতিরিক্ত পর্ন দেখার প্রবণতা থেকেই বাড়ছে অসামাজিক কাজকর্ম। আর ঠিক এই বিষয়টি নিয়েই সমীক্ষা চালিয়েছেন কানাডার অন্টারিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ২৪ হাজারেরও বেশি মার্কিন নাগরিকের মধ্যে দীর্ঘদিন ধরে সমীক্ষা চালানোর পর তাঁরা জানিয়েছেন, এতদিনকার ধারণা একেবারেই ভুল। আর এই সমীক্ষা রিপোর্ট জার্নাল অফ সেক্স রিসার্চ পত্রিকায় প্রকাশের সঙ্গে সঙ্গে ব্যাপক আলোড়ন ফেলেছে গোটা বিশ্বে। তবে হ্যাঁ, অবশ্যই এই তথ্যে বেশি উল্লসিত না হওয়াই বাঞ্ছনীয়। মনে রাখতে হবে, “Too much of anything is bad।”
from Daily Bangla http://bit.ly/2HkRyZ4

No comments