মুন্নির বদনামের ভার এবার নিজের কাঁধে নিলেন সালমান! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মুন্নির বদনামের ভার এবার নিজের কাঁধে নিলেন সালমান!

‘দাবাং’ ছবির আইটেম গান ‘মুন্নি বদনাম হুয়ি’ গানটি বেশ পরিচিতি পেয়েছিল। এতে নেচেছিলেন সালমান খানের ভাবি মালাইকা আরোরা। ‘দাবাং টু’র একটি আইটেম গানেও নেচেছিলেন মালাইকা। বর্তমানে মধ্য প্রদেশে ‘দাবাং থ্রি’ ছবির শুটিং চলছে। এতেও একটি আ…



‘দাবাং’ ছবির আইটেম গান ‘মুন্নি বদনাম হুয়ি’ গানটি বেশ পরিচিতি পেয়েছিল। এতে নেচেছিলেন সালমান খানের ভাবি মালাইকা আরোরা। ‘দাবাং টু’র একটি আইটেম গানেও নেচেছিলেন মালাইকা। বর্তমানে মধ্য প্রদেশে ‘দাবাং থ্রি’ ছবির শুটিং চলছে। এতেও একটি আইটেম গান আছে।

তবে এবার মুন্নির বদনাম হবে না, বদনামের দায় নিজের কাঁধে তুলে নিচ্ছেন সালমান। কারণ গানের শিরোনামই রাখা হয়েছে ‘মুন্না বদনাম হুয়ি’। এ আইটেম গানে নাচবেন সালমান নিজেই। মূল গানের আদলে করা হলেও গানের কথায়ও পরিবর্তন আনা হচ্ছে।

এমন মোহময়ী ভঙ্গিতে আর দেখা যাবে না মালাইকাকে

‘দাবাং থ্রি’ ছবিতে সালমানের নায়িকা হিসেবে আছেন সোনাক্ষী সিনহা। আগের দুটি সিনেমাতেও নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আগামী ২০ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে। প্রভু দেবার পরিচালনায় ‘দাবাং থ্রি’ ছবিতে আরও অভিনয় করেছেন আরবাজ খান ও ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সুদীপ।


from Daily Bangla http://bit.ly/2LFUVhs

No comments