নিজস্ব প্রতিনিধি, ২৫মেঃ- দশম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত আশিস দাস নামে বছর পঁয়ত্রিশের এক ব্যক্তি ।হাবড়ার ডহরথুবা এলাকার ঘটনা । পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের ৮ তারিখ ছাত্রীর বাবা-মা কাজে বেরিয়ে যাওয়ায় একাই বাড়িতে ছিল ওই ছাত্রী তখন প্রতিবেশী আশিস বাড়িতে ঢুকে তাকে যৌন নির্যাতন করে । এবং কাউকে সে খবর জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । গোটা ঘটনায় আতঙ্কে ছিল মেয়েটির পরিবার । অবশেষে 18-5 -2019 হাবড়া থানায় অভিযুক্ত যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রীর পরিবার । অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ।তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে শনিবার তোলা হচ্ছে বারাসাত আদালতে ।
from বাংলা খবর http://bit.ly/2X4U37b

No comments