গেরুয়া হতে চলেছে দেশ। রাহুলের রাফাল ইস্যু চিৎপাত।ভোটাররা আস্হা রেখেছে অমিত শাহ মোদী ব্রিগেডের ওপর। ১৪ সালের তুলনায় গোটা দেশে মোদী ঝড় কার্যত সুনামীতে পরিনত হয়েছে।গননা হওয়া পর্যন্ত প্রাপ্ত ভোটের হার সে কথাই বলছে। ৫৪৪ আসনের মধ্যে ৫৪৩ আসনে বিজেপির ঝুলিতে ৪০শতাংশের বেশি ভোট ঢুকেছে।তিনশোর বেশি আসনে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।সেখানে ইউপিএ একশো পার করতে হিমশিম খাচ্ছে।পিছিয়ে পড়েছে রাহুল ও সোনিয়া গান্ধী।
এদিকে ভোটের ফলে উছ্বসিত বিজেপি।বিকেলে দলের নেতাদের সাথে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যতবানী ভুল প্রমানিত করে গত বারের দুটি আসন পেরিয়ে দশের দিকে এগিয়ে চলছে বিজেপি।যার ফল বিজেপি বাংলাতে শক্তি বৃদ্ধি করতে চলেছে। ভোটের হার বলছে বামেদের ভোট ঢুকেছে বিজেপিতে।তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বস্তির হল তৃণমূলের ভোট ব্যাঙ্কের ধস আটকানো।
বাংলার মাটি কার ? এই প্রশ্নের জন্ম নিয়েছে এবার। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র বলেছিলেন, তৃণমূলের ভোট বিজেপিতে ঢুকবে এবার।ভোটের পর দেখা যাবে তৃণমূল দলটাই বিজেপি হয়েগেছে। আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বামেরা এবার রাম হচ্ছে।আর বিজেপি সরকার গড়তে পারবে না এবং বাংলা থেকে একটিও আসন পাবে না । মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর প্রচার সভায় বাগযুদ্ধ হয় মোদী মমতার মধ্যে।ভোটের ফলাফলের ট্রেন্ড দাবি করছে নরেন্দ্র মোদীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হারল সূর্যকান্ত মিশ্র।
from বাংলা খবর http://bit.ly/2HRpOKL

No comments