বদহজম হলে করণীয় - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বদহজম হলে করণীয়

বদহজম একটি বিরক্তিকর সমস্যা, যা মাঝেমধ্যে প্রকট হয়ে ওঠে। পরিপাকতন্ত্রে বড় কোনো সমস্যা নেই, তবু সহজে কিছু হজম হয় না-এমন অভিযোগ অনেকে করেন। যাদের হজমে গোলমাল আছে, তাদের জন্য একটু আদা, পুদিনা পাতা, লেবু ইত্যাদি রোজ খাওয়া ভালো। ধূমপ…



বদহজম একটি বিরক্তিকর সমস্যা, যা মাঝেমধ্যে প্রকট হয়ে ওঠে। পরিপাকতন্ত্রে বড় কোনো সমস্যা নেই, তবু সহজে কিছু হজম হয় না-এমন অভিযোগ অনেকে করেন। যাদের হজমে গোলমাল আছে, তাদের জন্য একটু আদা, পুদিনা পাতা, লেবু ইত্যাদি রোজ খাওয়া ভালো। ধূমপান, মদ্যপান বদহজমের সমস্যা বাড়াবে। তাই এগুলো বর্জনীয়।

এমন কিছু ঘরোয়া চিকিৎসা সম্পর্কে নিন, যা বদ হজম কমাতে দারুন কাজে আসে। সেগুলো তুলে ধরা হলো:

১. অ্যালোভেরার রস: এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান। তাই তো অ্যালোভেরার রস খেলে পেটের প্রদাহ কমার সঙ্গে সঙ্গে বদ হজমের অসুবিধাও কমতে শুরু করে।

২. আদা: বদ হজমে ঠেলায় কাবু? চিন্তা নেই। এক্ষুনি এক গ্লাস গরম গরম আদা চা খেয়ে ফেলুন। দেখবেন বদ হজমের অসুবিধা কমতে শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, পেট খারাপ এবং মাথা ঘোরা কমাতেও আদা চা দারুন কাজে আসে।

৩. ধনে: এতে রয়েছে অ্যান্টি ইফ্লেমেটরি উপাদান। তাই বদ হজম কমাতে ধনে বীজ দারুন কাজে আসে। 

৪. খাবার সোডা: এটি অনেকটা অ্যান্টাসিডের মতো কাজ করে। বদ হজম কমাতে অনেকেই অ্যান্টাসিড ট্যাবলেট খেয়ে থাকেন। এখন থেকে তেমনটা না করে এক গ্লাস পানিতে পরিমাণ মতো খাবার সোডা মিশিয়ে সেই পানি পান করুন। দেখবেন অ্যান্টাসিড ট্যাবলেটের থেকে বেশি ভালো ফল পাবেন।

৫.হারবাল চা: দুপুর এবং রাতের খাবারের পর এক কাপ হারবাল চা পান করার অভ্যাস করুন। দেখবেন বদ হজম দূরে পালাবে।

প্রসঙ্গত, কারও আবার এই সমস্যা নিত্যনৈমিত্তিক। যাদের হজমশক্তি একটু গোলমেলে, তারা পরিমাণমতো পানি পান করুন। সময় মেনে চলুন। খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না। এ ছাড়া বেশি রাত করে খাবেন না।

একসঙ্গে প্রচুর পরিমাণে খাবেন না। এই অভ্যাসগুলো বদহজম বাড়াবে। খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন এনেই আপনার হজমের সমস্যা কমিয়ে আনতে পারবেন


from Daily Bangla http://bit.ly/2IQXP0F

No comments