রাখির জীবনী, অভিনয়ে প্রিয়াঙ্কা! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাখির জীবনী, অভিনয়ে প্রিয়াঙ্কা!

বলিউড পরিচালক মধুর ভান্ডারকর নির্মাণ করছেন তার নতুন ছবি 'ম্যাডামজি'। নতুন ওই ছবির গল্পটা নাকি অনুপ্রাণিত হয়েছে রাখি সাওয়ান্তের জীবনী থেকে।

না না পুরোটা নয়, বরং একজন আইটেম ড্যান্সারের রাজনীতির মঞ্চে পদার্পণকেই গুরুত্ব …




বলিউড পরিচালক মধুর ভান্ডারকর নির্মাণ করছেন তার নতুন ছবি 'ম্যাডামজি'। নতুন ওই ছবির গল্পটা নাকি অনুপ্রাণিত হয়েছে রাখি সাওয়ান্তের জীবনী থেকে।

না না পুরোটা নয়, বরং একজন আইটেম ড্যান্সারের রাজনীতির মঞ্চে পদার্পণকেই গুরুত্ব দেয়া হচ্ছে এ সিনেমায়। সিনেমাটির মূল চরিত্র ম্যাডামজি'র চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।

ওদিকে, ছবিটির গল্প রাখির জীবনী থেকে অনুপ্রাণিত হয়েছে বলে স্বীকার করেননি পরিচালক মধুর। তবে কাহিনীর পরতে পরতে কিন্তু রাখির রেফারেন্সেই ভরপুর। প্রশ্ন উঠেছে, রাখি ছাড়া আর কে-ই বা আছেন যিনি আইটেম থেকে রাজনীতিতে এসেছেন?

এ অবস্থায় ম্যাডামজি কী ভাবছেন? শোনা গেছে, ছবিটির শুটিং শুরু হওয়ার আগেই প্রিয়াঙ্কা নাকি দেখা করতে চেয়েছেন রাখি সাওয়ান্তের সঙ্গে। ভোটের পরেই রাখি নাকি প্রিয়াঙ্কাকে টিপস দেবেন পর্দার রাখি হওয়ার জন্য। কিন্তু না।  এ খবর পাওয়া মাত্রই বেঁকে বসেছেন রাখি। রাখির একটাই দাবি, 'প্রিয়াঙ্কা কেন? আমার চরিত্রে আমিই তো আছি!'

এদিকে সবকিছু যখন ঠিকঠাক, তখন বিকল্প ভাবার কোনো সুযোগই দিচ্ছেন না পরিচালক মধুর। তাই বলে ছবি তো একবোরে নির্মাণও হয়ে যায়নি। ওদিকে ভোট শেষে রাখি যদি মন্ত্রীর চেয়ারে বসেই পড়েন, তাহলে?


from Daily Bangla http://bit.ly/2WjOWmJ

No comments