ইচ্ছে মতো জাঙ্ক ফুড খেয়েও গড়ে তোলা যায় নজরকাড়া মোহিনী শরীর। নিন্দুকদের মুখে ছাই ঘষে ইনস্টাগ্রামে সাড়া জাগানো ছবি পোস্ট করেছেন মডেল ইসক্রা লরেন্স, যার যৌন আবেদনে আচ্ছন্ন অসংখ্য পুরুষ।
কখনো পটেটো চিপ্সের স্তূপের ওপর শুয়ে রয়েছেন স্বল্পবসনা লরেন্স, কখনো বা নিজের আবেদনময়ী শরীর মেলে ধরছেন। তার শরীরের প্রতিটি খাঁজে পরিস্ফূট যৌনতার বিভঙ্গ। ছবির নীচে ক্যাপশন: মাফ করবেন, এই পোস্ট তাদের জন্য যাদের কখনও মোটা নামে ডাকা হয়েছে। সম্প্রতি আমার ছবি দেখে এক ইউজারের অনুপ্রেরণামূলক মন্তব্যকে ধন্যবাদ জানাই।
ইনস্টাগ্রামে এই ক্যাপশন-সহ ছবি পোস্ট করে নিন্দুকদের মুখেই থুতু দিয়েছেন ইসক্রা। আসলে এর আগে প্লাস সাইজ গ্ল্যামার গার্লের ছবি দেখে কুৎসিত মন্তব্য করেছিলেন এক ব্যক্তি। সোনালি চুলের সুন্দরির নধর শরীরকে কটাক্ষ করে ওই ছবির নীচে লেখা হয়, ‘মোটা গরু’। চারদিকে দেখছি মোটা হওয়াটাই যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। প্লাস সাইজ মডেল আবার কী? সবার ম্যাকডোনাল্ডসের খাবার খাওয়া বন্ধ করা দরকার। এর মতো যারা প্যাকেটের পর প্যাকেট পটেটো চিপ্স খাওয়ার অভ্যাস করেছেন, তাদের সুবাদেই দেশের স্বাস্থ্যনীতি গোল্লায় গেছে।
অপমান চুপচাপ হজম করার মেযে ইসক্রা নন। ইনস্টাগ্রামে ১ লক্ষ তিরিশ হাজার ফলোয়ারের সামনে নিজের পটেটো চিপ্স খাওয়ার ভিডিও পোস্ট করে মধুর প্রতিশোধ নিয়েছেন মডেলকন্যা। ফুটেজে তার আঙুলের মুদ্রা লক্ষণীয়। ক্যাপশনে সাফ জানিয়েছেন, মতামতের আমি ধার ধারি না।
মডেলের রুদ্রমূর্তি দেখে স্বভাবতই অনন্দিত ইসক্রা ভক্তরা। তাদেরই একজন মন্তব্য করেছেন, তুমি মোটেই মোটা নও। তুমি নিখুঁত। প্রতিদিন অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।
আরেক ভক্তের মন্তব্য, লক্ষ-কোটি বছরেও তোমার মতো সুন্দরীর নাগাল পাবে না বুঝে হিংসুটে লোকটি এমন লিখেছে। তুমি অসাধারণ সুন্দরী। তোমার মতো শরীর যদি পেতাম!
মাত্র ১৩ বছর বয়সে মডেলিং দুনিয়ায় ইসক্রা লরেন্সের প্রবেশ। ১৮ বছরে পৌঁছে তিনি সিদ্ধান্ত নেন, নিজের শরীরের ওজন কমাবেন না। এই কারণে ডায়েটিং করাও ছেড়ে দেন।
পরবর্তীকালে এক সাক্ষাৎকারে জানান, শরীরের ওজন কমাতে রাজি হইনি। উল্টে মডেলিং জগতে বিপ্লব ঘটাব বলে ঠিক করি। বলা বাহুল্য, সেই সংকল্পে স্থির থেকে সাফল্যের চুড়োয় পৌঁছে গিয়েছেন বন্ড রূপসী।
from Daily Bangla http://bit.ly/2M0Su9j




No comments