তখন তাঁর বয়স বড় জোর ১২। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ডেভান মার্কের জীবনে সবচেয়ে বড় আঘাতটা আসে তখনই। জানতে পারেন, তিনি 'যোনিহীন'। অর্থাৎ, তাঁর শরীরে কোনও ভ্যাজাইনা নেই। কোনো দিনও যৌন মিলন করতে পারবেন না। মা-ও হতে পারবেন না। কিন্তু কৃত্রিম যোনি নিয়ে সেই ডেভান-ই এখন মা হতে চলেছেন।
এই অতি বিরল শারীরিক অবস্থাটির ডাক্তারি পরিভাষায় নাম, মেয়ার-রকিট্যাস্কি-কাস্টার-হাউসার-সিন্ড্রোম। ২৩ বছর বয়সি ডেভানের অকপট স্বীকারোক্তি ঝড় তুলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বহু মহিলার প্রেরণা এখন তিনি।
একটি বিরল অস্ত্রোপচার হয় ডেভানের। ডেভানের যোনি ছিল না। ফলে যৌন মিলন কোনও ভাবেই সম্ভব ছিল না। ভালোবাসার মানুষটিকে বিয়ে করেন জর্জিয়ার বাসিন্দা ট্রেন্ট। স্ত্রীর চিকিৎসা করান তিনি। কঠিন অস্ত্রোপচারের মাধ্যমে ডেভানের শরীরের অন্য জায়গা থেকে চামড়া নিয়ে কৃত্রিম যোনি তৈরি করেন চিকিৎসকরা।
সফল অস্ত্রোপচারের পর ডাক্তাররা জানিয়ে দেন, এবার একেবারে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তিনি। সন্তানও ধারণ করতে অসুবিধা নেই।
সম্প্রতি ট্রেন্ট ও ডেভান ঘোষণা করেছেন, ডেভান মা হতে চলেছেন। ডেভানের কথায়, 'হতে পারে আমার ভ্যাজাইনা ঈশ্বরের তৈরি নয়। মানুষের তৈরি। কিন্তু আজ আমি একজন পরিপূর্ণ নারী। আশা করি খুব শিগগিরই মা হব।'
ডেভানের স্বামী জানাচ্ছেন, 'ডেভানের ভ্যাজাইনা একেবারে অন্যরকম। বোঝা যায় কৃত্রিম। তাতে কী? আমি ওকে খুব ভালোবাসি।'
from Daily Bangla http://bit.ly/2DMptb4

No comments