ফের হার রয়্যাল
চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর, এবার নেপথ্যে স্বয়ং ব্যাঙ্গালোর দলের অন্যতম সেরা বোলার
মহম্মদ সিরাজ এবং সাথেই আন্দ্রে রাসেল।
প্রসঙ্গত, ১২তম ভিবো
আইপিএলের ১৬তম ম্যাচে গতকাল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কলকাতা
নাইত রাইডার্স। শুরুটা ভালোই করেছিল ব্যাঙ্গালোরের দুই ওপেনার পার্থিব প্যাটেল এবং
বিরাট কোহলি, ৬৪ রানের ইনিংস গড়ার পর আউট হয়ে ফিরে যান পার্থিব ২৪ বলে ২৫ রান করে।
এর পরে ডেভিলিয়ারসকে সঙ্গে করে ১০৮ রানের লম্বা পার্টনারশিপ করে বিরাট কোহলি। ১৭২
রানে কোহলি ৪৯ বলে ৮৪ করে আউট হয়ে যায়। এছাড়াও ডেভিলিয়ারস ৩২ বলে ৬৩ রান করে,
নাইটদের সামনে লখ্যমাত্রা দেন ২০৬।
নাইটদের হয়ে নারাইন,
কুলদীপ ও নিতীশ একটি করে উইকেট নেন।
নাইটদের শুরুতেই ২৮ রানের
মাথায় ব্যাক্তিগত ১০ রান করে নারিন আউত হয়ে ফিরলেও, রবিন উথাপ্পা ও ক্রিস লিন ৬৫
রানের পার্টনারশিপ করে দলকে মন্থর গতিতে এগিয়ে নিয়ে চলে। এরপর রবিন উথাপ্পা, ক্রিস
লিন, নিতিশ রানা, দীনেশ কার্তিক চাপের মুখে বড় শট খেলতে গিয়ে আউট হন। তখনও জয়ের
থেকে বহু দূরে ছিল নাইট রাইডার্স, কিন্তু সিরাজের দুটি ক্যাচ মিস ও ১৮ তম ওভারে নো
বল করে ওভার থেকে সাসপেন্ড হয়ে নাইটদের সামনে জয়ের রাস্তা খুলে দেন। ১৩ বলে ৪৮ রান
করে ৫ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেয় রাসেল।


No comments