
নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া, ২৪এপ্রিলঃ- নদীয়ার ইভিএম ইনচার্জ অর্নব রায় এর নিখোঁজ রহস্য উদ্বধাটনের দাবিতে আজ বাঁকুড়া স্টেশন মোড় এলাকায় বিক্ষোভ দেখাল বিজেপি। আজ অফিস টাইমে স্টেশন মোড় এলাকায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের নেতৃত্বে রাস্তা আটকে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি প্রার্থীর দাবি অর্নব রায় কে দিয়ে রাজ্যের শাসক দল কিছু করাতে চেয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। সে কারনেই এই নিখোঁজ কিনা তা খতিয়ে দেখার জন্য এদিন সি বি আই তদন্তের দাবি জানান ওই বিজেপি প্রার্থী।
from Breaking Kolkata http://bit.ly/2IDqyWD
No comments