BREAKING.. সিপিএম এর জেলা কমিটির নেতাকে মারধর - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. সিপিএম এর জেলা কমিটির নেতাকে মারধর

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ-সিপিএম এর বাঁকুড়া জেলা কমিটির সদস্য মধূসুদন মাহাতোকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠল তৃনমুলের বিরুদ্ধে। গতকাল রাতে যখন তিনি রানীবাঁধ থানার গ্রামে নিজের বাড়িতে শুয়ে ছ…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ-সিপিএম এর বাঁকুড়া জেলা কমিটির সদস্য মধূসুদন মাহাতোকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠল তৃনমুলের বিরুদ্ধে। গতকাল রাতে যখন তিনি রানীবাঁধ থানার গ্রামে নিজের বাড়িতে শুয়ে ছিলেন সিপিএম এর জেলা কমিটির সদস্য মধূসুদন মাহাতো। অভিযোগ রাত এগারোটা নাগাদ জনা সাতেক দুস্কৃতি তার বাড়িতে চড়াও হয়ে তাকে দল ছাড়ার জন্য চাপ দেয়। মধূসুদন মাহাতো অসম্মত হলে প্রথমে তাকে বেধড়ক মারধর করে দুস্কৃতিরা। এরপর তাকে বাড়ি থেকে আকখুট মোড়ে তুলে নিয়ে গিয়ে ফের আরেক দফা মারধর করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় তার নিজের বাড়ির সামনে ফেলে দিয়ে যায় দুস্কৃতিরা। রাতেই তাকে বাঁ কুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। দুস্কৃতিরা সকলেই তৃনমুলের স্থানীয় নেতা কর্মী বলে দাবি আক্রান্তের পরিবার ও সিপিএম এর। তৃনমুল অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বিকার করেছে।

No comments