
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ-স্থানীয় নেতৃত্ব ও জেলার নের্তৃত্বরা যেভাবে আচরন করছে পুরনো নের্তত্বের সাথে তাতে বীতশ্রদ্ধ হয়ে বিভিন্ন সংগঠন নেতা কর্মী সহ প্রায় ১০ হাজার কর্মী সমর্থকেরা বিজেপি যোগদান করলো। লোকসভা ভোটের আগে এই দলবদল হওয়ায় জেলাতে বিজেপি শক্তি অনেকটাই বৃদ্ধি হল বলে ধারনা বিজেপি দলের। আজ ইসলামপুর ব্লকের পাঞ্জিপাড়া এলাকায় বিজেপির একটি পথ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সভাতে উপস্থিত ছিলেল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সহ অন্যান্য জেলার নেতারা। বিজেপি প্রার্থীর হাত থেকে তারা বিজেপির দলীয় পতাকা তুলে নেন।
No comments