
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩এপ্রিলঃ-গত ৭ বছরে তৃনমূল সরকারের উন্নয়ন ও বিজেপি সরকারের জনবিরোধী নিতিকে হাতিয়ার করে রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালা বুধবার রায়গঞ্জের পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কয়েক হাজার দলীয় কর্মি সমর্থকদের সাথে নিয়ে হুড খোলা জিপে রোড-শো করেন। আবার কোথাওবা হেঁটে মিছিল করে মিটিং করে তিনি দিনভর প্রচারে ব্যস্ত থাকলেন। এদিন সকাল থেকেই কানাই বাবু রায়গঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ভোট প্রচার শুরু করেন। । এদিন প্রার্থীর প্রচার এর সময় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন প্রচারের ফাঁকে ফাঁকে কানাইবাবু সাধারন মানুষদের সাথে কথাও বলেন। অনেক আবার তাকে কাছে পেয়ে ফুলের তোরা দিয়ে বরন করে নেয় আবার কোথাও মোবাইল ফোনে সেলফি তোলে। পায়ে হেঁটে প্রচার করার প্রর তিনি হুডখোলা জিপে রোড-শো করেন।
No comments