BREAKING.. ভোটের মুখে লোকালয়ে বাইসন এলাকায় আতঙ্ক - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. ভোটের মুখে লোকালয়ে বাইসন এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ- ঘোকসাডাঙ্গা সহ কোচবিহার জেলায় লোকসভা নির্বাচন আসন্ন । প্রচারে ব্যাস্ত সবাই । তারই মাঝে মঙ্গলবার সাতসকালে মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা এলাকার লোকালয়ে ঢুকে পড়ে একটি অপ্রাপ্ত বয়স্ক বাইসন।…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ- ঘোকসাডাঙ্গা সহ কোচবিহার জেলায় লোকসভা নির্বাচন আসন্ন । প্রচারে ব্যাস্ত সবাই । তারই মাঝে মঙ্গলবার সাতসকালে মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা এলাকার লোকালয়ে ঢুকে পড়ে একটি অপ্রাপ্ত বয়স্ক বাইসন। মঙ্গল বার সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দাপিয়ে বেড়ালো রুইডাঙ্গা ও ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন লোকালয়ের এলাকা ।শেষ পর্যন্ত বনদপ্তরের কর্মীরা বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে জঙ্গলে পাঠাতে সক্ষম হন। বাইসনের আক্রমণে আহত হন এমন মিঞা ও জমসের মিঞা । বাইসনের মুখের সামনে পড়ে যায় জনৈক বাসিন্দা মুন্সীর আলী। উপস্থিত বুদ্ধির জেরে বাইসনের সিং দুটি ধরে খুটির মাঝে ফেলে রেখে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় মুন্সীর আলী।

No comments