
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৬এপ্রিলঃ-শনিবার ভোররাতে লরি ও ডাম্পারের ধাক্কায় মৃত দুই চালক। পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে কাঁকসার দু নম্বর কলোনির কাছে আজ ভোররাতে বিরভূমগামী একটি লরি ও পানাগড় গামী পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুটি গাড়ির চালকের । আহত হয় দুটি গাড়ির খালাসী । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ । আহত দের দুর্গাপুর বিধান নগর মহকুমা হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার জেরে ঘণ্টাখানের বোলপুর গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পরে। পরে কাঁকসা থানার পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
No comments