BREAKING ..দশরথ তির্কি কে সমর্থন করছে আদিবাসী বিকাশ পরিষদ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING ..দশরথ তির্কি কে সমর্থন করছে আদিবাসী বিকাশ পরিষদ

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ-আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃনমুল প্রার্থী দশরথ তির্কি কে সমর্থন করছে আদিবাসী বিকাশ পরিষদ।আজ আলিপুরদুয়ার প্রেসকর্নারে এক সাংবাদিক বৈঠকে এ খবর জানান আদিবাসী বিকাশ পরিষদ রাজ্য সভাপতি বীরষা…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ-আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃনমুল প্রার্থী দশরথ তির্কি কে সমর্থন করছে আদিবাসী বিকাশ পরিষদ।আজ আলিপুরদুয়ার প্রেসকর্নারে এক সাংবাদিক বৈঠকে এ খবর জানান আদিবাসী বিকাশ পরিষদ রাজ্য সভাপতি বীরষা তির্কি।তিনি জানান,তরাই ও ডুয়ার্সে তারা তৃনমুল প্রার্থীকে সমর্থন করছেন।তৃনমুল প্রার্থীদের হয়ে চা বলয়ে প্রচারে নামছেন।তিনি বলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃনমুল প্রার্থী দশরথ তির্কি ঘরের ছেলে।তাই আমরা তাকে জেতানোর জন্য ময়দানে নেমেছি।তিনি আর ও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের জন্য অনেক করেছেন।আমরা সে জন্য তার জন্য তৃনমুল কেই সমর্থন করছি।বিজেপি প্রার্থী জন বারলা প্রসঙ্গে তিনি বলেন আদিবাসী সমাজ কে জন বিক্রি করে দিচ্ছেন।তরাই ডুয়ার্সের ৩৯৮ টি মৌজা বিমল গুরুং কে লিখে দিয়ে গর্দারী করেছেন।তাই আমরা ওকে আদিবাসী বিকাশ পরিষ দ থেকে বের করে দেওয়া হয়েছে।ফলে একটা ভোট জন পাবে না।এখানে জিতবে তৃনমুল কংগ্রেস প্রার্থী।আমরা তৃনমুল এর পাশে আছি।আমরা দিদিকে সমর্থন করছি।দিদি করমে ছুটি করে দিয়েছেন।মমতা ব্যানার্জী ৪ বছরে যা পেয়েছি।তা স্বাধীনতার পরে কোন সরকার দেয়নি।কলেজ স্কুল পেয়েছি।মনিটরিং কমিটি,ডেভেলপমেন্ট বোর্ড পেয়েছি।ওই বোর্ড ৫ কোটি টাকা পেয়েছে।সুতরাং এই সরকার আমাদের অনেক দিয়েছেন।আদিবাসী সমাজ কে অনেক দিয়েছেন।

No comments