BREAKING.. হাতিয়ার পাঁচ টাকার কলম আর সযত্নে লালিত কন্ঠ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. হাতিয়ার পাঁচ টাকার কলম আর সযত্নে লালিত কন্ঠ

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ- আউল,বাউল,সহজিয়া সুরের সঙ্গে তার নিত্য ওঠাবসা। বিশ্বায়নের যুগেও অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার প্রধান হাতিয়ার পাঁচ টাকার কলম আর সযত্নে লালিত কন্ঠ। তিনি তরণী মোহন বিশ্বাস। এই মানুষটি রায়গঞ…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ- আউল,বাউল,সহজিয়া সুরের সঙ্গে তার নিত্য ওঠাবসা। বিশ্বায়নের যুগেও অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার প্রধান হাতিয়ার পাঁচ টাকার কলম আর সযত্নে লালিত কন্ঠ। তিনি তরণী মোহন বিশ্বাস। এই মানুষটি রায়গঞ্জের কাশীবাটীর বাসিন্দা। ভোট আসলেই গান বাধেন তিনি। কিন্তু আজও নিজের ইমেজের বাইরে বেরোতে পারেন নি। অর্থ নয়, প্রাণের আরামেই ভোটযুদ্ধে গানের ভেলা একাই ভাসিয়ে চলেছেন তিনি। তার ধারনা যে গান মানুষ কে সচেতন করবে পাশাপাশি অবাধ শান্তিপূর্ণ ভোট হওয়াই তার কাম্য। তাই জেলার বিভিন্ন গ্রামগঞ্জে গান গেয়ে চলেছেন রায়গঞ্জের কাশিবাটীর তরনী মোহন বিশ্বাস।

No comments