
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৪এপ্রিলঃ- বাঁকুড়ার জঙ্গলমহলের খোদ মাও প্রভাবিত এলাকা হিসাবে পরিচিত সারেঙ্গা এলাকায় আজ দিনভর প্রচার সারলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী অমিয় পাত্র। আজ বাঁকুড়ার পশ্চিম মেদিনীপুর জেলার সীমানাবর্তী বেজডাঙা, গড়গড়্যা, বাইশপাতরা, বেলেপাল, মাজুরিয়া সহ বিভিন্ন গ্রামে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার করেন অমিয় পাত্র। জঙ্গলমহলের গ্রামগুলির আদিবাসী বাসিন্দারা ফুলের মালা দিয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী অমিয় পাত্রকে বরণ করে নেয়।সেখানেই তিনি জঙ্গলমহলের উন্নয়ন নিয়ে বর্তমান সরকার কে ব্যঙ্গ করেন।
No comments