BREAKING.. বিজেপি তৃনমূল সংঘর্ষে ফের উত্তপ্ত বোলপুর - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. বিজেপি তৃনমূল সংঘর্ষে ফের উত্তপ্ত বোলপুর

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ- তৃনমূলের প্রাক্তন প্রধানের বাড়ি ভাঙচুর পালটা বিজেপির বাড়িতে ভাংচুর। গত রবিবার এলাকায় পতাকা টাঙ্গানো কে কেন্দ্র করে বিজেপি কর্মী দের মারধোর করার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। সোমবার সন্ধ্…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ- তৃনমূলের প্রাক্তন প্রধানের বাড়ি ভাঙচুর পালটা বিজেপির বাড়িতে ভাংচুর। গত রবিবার এলাকায় পতাকা টাঙ্গানো কে কেন্দ্র করে বিজেপি কর্মী দের মারধোর করার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় এলাকায় তৃনমূলের মিছিল ছিল। অভিযোগ তারপরই তৃনমূলের সমর্থকরা বিজেপি কর্মী দের বাড়িতে গিয়ে ভাঙচুর করে।প্রায় ৬-৭ টি বাড়িতে ভাঙচুর করা হয়। পালটা তৃনমূলের অভিযোগ বিজেপির লোকেরা তাদের প্রাক্তন প্রধান অসীমা মণ্ডলের বাড়িতে ভাংচুর করে। ঘটনাস্থলে আসে পুলিস,ও রাত্রেই দুই দলের ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির খোকন দাস ও বাপি মাঝি ও তৃনমূলের বিশ্বজিৎ কোনার কে গ্রেপ্তার করা হয়েছে। সকাল থেকেই গ্রামে চাপা উত্তেজনা রয়েছে। গ্রামের রাস্তায় টহল দিচ্ছে বোলপুর থানার বিশাল পুলিস বাহিনী।

No comments