
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৬এপ্রিলঃ- রক্তের অভাব মেটাতে এগিয়ে এলো সরকারি কর্মচারিরা। কথায় আছে রক্ত দান মহান দন,কারো দান করা এক ইউনিট রক্ত আরেক মমূর্ষ রোগীর প্রান বাচানো সম্ভব। লোকসভা নির্বাচন থাকায় নির্বাচন বিধিনিশেধ জারি থায়ায় কোন রাজনৈতিক দল রক্ত দান শিবির করতে পারছে না। ফলে রক্তের অভাব দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। জেলার রায়গঞ্জ গভমেন্ট মেডিক্যাল হাসপাতাল ও ইসলামপুর মহকুমা হাসপাতালে প্রতিদিন কম করে ১০০ ইউনিট রক্তের প্রয়জন হয়ে থাকে। থ্যালেশেমিয়া রোগী থেকে শুরু করে অপারেশন রোগীদের জন্য। রক্তের অভাব মেটাবার জন্য অভিনব উদ্যোগ গ্রহন করলো উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। কারন রক্ত কৃত্তিম পদ্ধতিতে তৈরী করা এখনো সম্ভব হয়ে উঠেনি বিঙ্গানের। তাই আমাদের শরীর থেকে এক ইউনিট রক্ত দান করলে আরেক মমূর্ষ রোগীর প্রান বাচানো যায়। সেই কারনে জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জের কর্নজোড়ায় জেলা প্রশাসিক কার্যালয়ে ক্যাম্পের মধ্য দিয়ে ১০০ ইউনিট রক্ত দান করে সরকারি কর্মচারিরা। এদিনের রক্ত দান শিবিরের উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা,পুলিশ সুপার সুমিত কুমার,জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মির্ধা সহ জেলা সর্ব স্তরের আধিকারিকেরা। এদিনেএ রক্ত দান শিবিরে ফিতা কেটে ও রক্ত দান করে করে সূভ সূচনা করেন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা।
No comments