BREAKING.. বেকবাগান এবং শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে থেকে শিক্ষক-শিক্ষিকাদের হঠ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. বেকবাগান এবং শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে থেকে শিক্ষক-শিক্ষিকাদের হঠ

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ- পশ্চিমবঙ্গ সরকারের আইসিটি অ্যাট স্কুল প্রকল্পের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়েবেলকে। ওয়েবেল সেই দায়িত্ব দিয়েছিল তৃতীয় পক্ষ আইএল এন্ড এফএস এডুকেশন অ্যান্ড টেকনোলজি সার্ভিসেস সংস্থাকে।…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ- পশ্চিমবঙ্গ সরকারের আইসিটি অ্যাট স্কুল প্রকল্পের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়েবেলকে। ওয়েবেল সেই দায়িত্ব দিয়েছিল তৃতীয় পক্ষ আইএল এন্ড এফএস এডুকেশন অ্যান্ড টেকনোলজি সার্ভিসেস সংস্থাকে। এই আইএল এন্ড এফএস সংস্থাই কম্পিউটার শিক্ষকদের বেতন দিয়ে থাকে। 14 দফা দাবি জানাতে ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে প্রত্যাশিত বেতন থেকে কম বেতন পাওয়া শিক্ষক-শিক্ষিকারা মঙ্গলবার সকালে উপস্থিত হন। দীর্ঘ সময় ধরে তারা অফিসে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হলে পথ অবরোধ করেন। এরই মধ্যে তাদের কয়েকজন ভিতরে জোর করে প্রবেশ করতে চাইলে সাদা পোশাকে থাকা পুলিশ তাদের বাধা দেয় । শুরু হয় ধ্বস্তাধ্বস্তি । সেখান থেকে পুলিশ শিক্ষকশিক্ষিকাদের প্রথমে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পুলিশ লাঠি চালাতে শুরু করলে ধুন্ধুমার কান্ড বেধে যায়। কয়েকজন শিক্ষকশিক্ষিকা গুরুতর আহত হন । তাদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে হয়। শিক্ষক-শিক্ষিকারা আইএল এন্ড এফএস অফিসে ঢুকতে না পেরে সেখান থেকে সটান চলে যান শিক্ষামন্ত্রী ডাঃ পার্থ চট্টোপাধ্যায়-এর বাড়িতে। নাকতলায় তাঁর বাড়ির সামনে থেকে তাদের সরাতে পুলিশ দ্বিতীয়বার লাঠিচার্জ করে বলে অভিযোগ ।

No comments