BREAKING.. চৌকিদার ঝুটা হ্যায়, ঝাঁঝালো আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. চৌকিদার ঝুটা হ্যায়, ঝাঁঝালো আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৪এপ্রিলঃ-কোচবিহার :রাহুল গান্ধীর চৌকিদার চোর হ্যায় কে কিছুটা বদলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নতুন স্লোগান তুললেন চৌকিদার ঝুটা হ্যায়। এই স্লোগানের মধ্যে দিয়ে আরও একবার প্রধানমন্ত…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৪এপ্রিলঃ-কোচবিহার :রাহুল গান্ধীর চৌকিদার চোর হ্যায় কে কিছুটা বদলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নতুন স্লোগান তুললেন চৌকিদার ঝুটা হ্যায়। এই স্লোগানের মধ্যে দিয়ে আরও একবার প্রধানমন্ত্রীর উদ্দেশে ঝাঁঝালো আক্রমণ শানালেন মমতা। মাথাভাঙায় সভা করেন মুখ্যমন্ত্রী। সভার শুরুতেই নাগরিকপঞ্জি নিয়ে মোদীর বিরুদ্ধে তোপ দাগেন মমতা। এ রাজ্যে তিনি কোনো দিনই নাগরিকপঞ্জি চালু করতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন সবাইকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বিজেপি। দাঙ্গাবাজ বিজেপির সারা শরীরে মানুষ খুনের রক্ত লেগে আছে। এ রাজ্যে তাঁর আমলে কী কী হয়েছে, সে সব কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর সরকারের আমলেই রাজবংশী অ্যাকাডেমি তৈরি হয়েছে। যথাযোগ্য মর্যাদা পেয়েছে রাজবংশী ও কামতাপুরী ভাষা। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে, এমনই বলেন মমতা। ছিটমহল সমস্যার সমাধান তাঁর আমলেই হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ছিটমহলের উন্নয়নে তাঁর সরকার ১১০০ কোটি টাকা ব্যয় করেছে বলেও দাবি করেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন ছিটমহলবাসী জমির অধিকার পেয়েছে। আন্তর্জাতিক চুক্তি হওয়ায় ভারতবাসী হওয়ার বৈধতা পেয়েছে ওরা। অনেক লড়াই অনেক আন্দোলন করে স্বীকৃতি পেয়েছে। কিন্তু বিজেপি সভাপতি অমিত শাহের বক্তব্যে ভোটের আগে তাঁরা আবার অশনিসংকেত দেখছেন বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।উল্লেখ্য আলিপুরদুয়ারের সভায় অমিত শাহ বলেছিলেন ক্ষমতায় এলে বাংলায় এনআরসি হবে। তাঁর এই বক্তব্য ‘ছিটমহলবাসীর মধ্যে আবার আতঙ্কের ছায়া ফেলেছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।এর পাশাপাশি পাহাড় সমস্যার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে অশান্তি সৃষ্টি করার জন্য বিজেপির দিকেই আঙুল তোলেন তিনি। সেই সঙ্গে ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতি দিয়েও সেটা না দিতে পারার জন্য বর্তমান কেন্দ্রীয় সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী।

No comments