BREAKING.. বন্দুক উঁচিয়ে তৃণমূলের বাইক মিছিল - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. বন্দুক উঁচিয়ে তৃণমূলের বাইক মিছিল

নিজস্ব প্রতিনিধি,বীরভূম, ২৪এপ্রিলঃ- আগামী ২৯ শে এপ্রিল বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ। আর ঠিক তার ৫ দিন আগেই শ'খানেক তৃণমূল কর্মী সমর্থক নিয়ে বাইক মিছিলে এলাকা দাপিয়ে বেড়ালো শাসকদলের কর্মী সমর্থকরা। সেই ব…


নিজস্ব প্রতিনিধি,বীরভূম, ২৪এপ্রিলঃ- আগামী ২৯ শে এপ্রিল বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ। আর ঠিক তার ৫ দিন আগেই শ'খানেক তৃণমূল কর্মী সমর্থক নিয়ে বাইক মিছিলে এলাকা দাপিয়ে বেড়ালো শাসকদলের কর্মী সমর্থকরা। সেই বাইক মিছিল থেকে এক কর্মী পিস্তল উঁচিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে।ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া এলাকার হরিসড়া গ্রাম পঞ্চায়েতে। আজ সকালে ওই এলাকায় অঞ্চল সভাপতি প্রশান্ত মন্ডলের নেতৃত্বে শ'খানেক তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে বের হয় বাইক মিছিলটি। সেই মিছিলে এক তৃণমূল কর্মী এমন সন্ত্রাসের ঘটনাটি ঘটান বলে অভিযোগ। ঘটনার কথা অঞ্চল সভাপতি প্রশান্ত মন্ডল প্রথমে অস্বীকার করলেও পরে তিনি জানান, "কর্মীর হাতে বন্দুক বা পিস্তল ছিল, তবে সেটা আসল নয় খেলনা।"


from Breaking Kolkata http://bit.ly/2XDoKQT

No comments